Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সহজ জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তি

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2023, 07:30 pm
Last modified: 11 July, 2023, 07:48 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

সহজ জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তি

চাপের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমেও ব্যাটে-বলে বলে শাসন করে আফগানিস্তানকে দুমড়ে-মুচড়ে দিলো বাংলাদেশ। সহজ জয়ে এড়ানো গেলো হোয়াইটওয়াশের অস্বস্তি। 
টিবিএস রিপোর্ট
11 July, 2023, 07:30 pm
Last modified: 11 July, 2023, 07:48 pm

সিরিজ হারের যন্ত্রণা তো ছিলোই, পাশাপাশি সঙ্গী হয় হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জও। প্রিয় ফরম্যাটেই দিক হারিয়ে বসা বাংলাদেশ মাঠে নামে চাপের বোঝা মাথায় নিয়ে। যদিও এই ম্যাচে পরীক্ষা দিতে হয়নি ঘরের মাঠের দলটিকে, উল্টো ব্যাটে-বলে বলে শাসন করে আফগানিস্তানকে দুমড়ে-মুচড়েই দিলো বাংলাদেশ। সহজ জয়ে এড়ানো গেলো হোয়াইটওয়াশের অস্বস্তি। 

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দে আছে আফগানরা, এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে তারা। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান পুরো ইনিংসজুড়ে ধুঁকেছে। ম্যাচসেরা শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের দারুণ বোলিংয়ের বিপক্ষে কেবল আজমতউল্লাহ ওমরজাই লড়াই করতে পেরেছেন। ৪৫.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে সাকিব ও অধিনায়ক লিটনের ব্যাটে ২৩.৩ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও শুরুতেই অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। তৃতীয় ওভারেই ফজল হক ফারুকীর বলে ব্যাট চালিয়ে নিজের স্টাম্প ভাঙেন নাঈম শেখ। প্রথম ম্যাচেও ফারুকীর বলে ইনসাইড এজে আউট হন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ২৭ রান যোগ করেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। 

দলীয় ২৮ রানে শান্তও ফারুকীর শিকারে পরিণত হন। আফগান পেসারের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ১১ রান করেন শান্ত। আফগান বোলারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান তুলতে সংগ্রাম করতে হলেও সাকিব ছিলেন ব্যতিক্রম। তাকে সবচেয়ে সাবলীল দেখিয়েছে। দ্রুতই উইকেটে মানিয়ে নিয়ে লিটনের সঙ্গে জুটি গড়ে তোলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এই জুটিতে ৬১ বলে ৬১ রান পায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া সাকিব দুর্বল শটে আউট হয়ে ফেরেন। মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে ফেরার আগে ৩৯ বলে ৫টি চারে ৩৯ রান করেন তিনি। এরপর তাওহদি হৃদয়কে সঙ্গে নিয়ে জয় তুলে নেওয়ার কাজটি সারেন লিটন। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৬১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন, এটা তার দশম হাফ সেঞ্চুরি। ১৮ বলে হার না মানা ১৯ রান করেন হৃদয়। আফগানদের ফারুকী ২টি ও নবী একটি উইকেট নেন। 

এর আগে দাপুটে শুরুর পর শরিফুল যেভাবে বল হাতে শাসন করছিলেন, মনে হচ্ছিল ১০০ পেরোনোর আগেই অলআউট হয়ে যাবে আফগানিস্তান। তাসকিন, সাকিব, তাইজুলরাও চেপে ধরেন আফগানদের। মহাবিপাকে পড়ে আফগানিস্তান, তবুও তাদেরকে অস্বস্তিতে পড়তে হয়নি আজমতউল্লাহ ওমরজাইয়ের কল্যাণে। 

ভাঙনের সুর কানে না তুলে লড়াই চালিয়ে যাওয়া ডানহাতি এই অলরাউন্ডার হাফ সেঞ্চুরি তুলে নিয়েও অপরাজিত থাকেন। আফগানিস্তানের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। ৭১ বলে একটি চার ও ৩টি ছক্কায় ইনিংস সেরা ৫৬ রান করেন ওমরজাই। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ২২, নাজিবুল্লাহ জাদরান ১০ ও স্পিনার মুজিব-উর-রহমান ১১ রান করেন।

৯ ওভারে ২১ রান খরচায় ৪টি উইকেট নেন শরিফুল, ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। তাসকিন ও তাইজুল ২টি করে উইকেট পান। সাকিব ও মিরাজ নেন একটি করে উইকেট। ১০ ওভারে মাত্র ১৩ রান খরচা করেন সাকিব। শরিফুল তার ১০ ওভারের কোটা পূরণ করতে পারলে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েও যেতে পারতেন। কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়ায় তা হয়নি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net