Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি

খেলা

টিবিএস রিপোর্ট
14 June, 2023, 12:30 pm
Last modified: 14 June, 2023, 12:35 pm

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট

ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি

সদ্যই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। এরপরই জাতীয় দলের হয়ে খেলতে চলে গিয়েছেন চীনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেও জাকার্তায় ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচে মেসিকে পাচ্ছেন না লিওনেল স্কালোনি। 
টিবিএস রিপোর্ট
14 June, 2023, 12:30 pm
Last modified: 14 June, 2023, 12:35 pm
আর্জেন্টিনার অনুশীলনে মেসি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এখন চীনে অবস্থান করছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা এরপর ইন্দোনেশিয়া সফর করবে। তবে দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না লিওনেল মেসি। 

সদ্যই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। এরপরই জাতীয় দলের হয়ে খেলতে চলে গিয়েছেন চীনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেও জাকার্তায় ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচে মেসিকে পাচ্ছেন না লিওনেল স্কালোনি। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ছুটি কাটানোর উদ্দেশে মূলত আগাম দল ছাড়বেন মেসি। গত কিছুদিন দলবদল নিয়ে মেসির ওপর বেশ ধকল গেছে। পিএসজিতে বাজে সময় পার করার পর কোথায় যাবেন তা নিয়েও চলেছে নানা নাটক। 

শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকেই নিজের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মেসি। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার আগে ছুটি কাটিয়ে নিজেকে চাঙা করে তুলতেই মূলত জাতীয় দল ছাড়ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে পারে মেসির। যেখানে লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মেসির দল ইন্টার মায়ামি। এর মধ্যেই মেসির অভিষেক ম্যাচের সব টিকিট শেষ হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / প্রীতি ম্যাচ / ইন্দোনেশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net