Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সৌদি আরবে যাচ্ছেন বেনজেমা, আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি

খেলা

টিবিএস রিপোর্ট
04 June, 2023, 10:30 pm
Last modified: 04 June, 2023, 10:32 pm

Related News

  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন বেনজেমা
  • খুঁজে পাওয়া যাচ্ছে না বেনজেমাকে!
  • রোনালদোর নৈপুণ্যে বেনজেমার আল-ইত্তিহাদকে বিধ্বস্ত করল আল-নাসের
  • গোল করেই চলেছেন রোনালদো, আল-নাসেরের জয়

সৌদি আরবে যাচ্ছেন বেনজেমা, আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি

বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই তার সৌদি আরবে পাড়ি জমানোর খবরও চলে এসেছে। সৌদি লিগের এই মৌসুমের চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদই হতে চলেছে বেনজেমার গন্তব্য। 
টিবিএস রিপোর্ট
04 June, 2023, 10:30 pm
Last modified: 04 June, 2023, 10:32 pm
সৌদি আরবই হচ্ছে বেনজেমার গন্তব্য। ছবি: সংগৃহীত

গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বেনজেমার ক্লাব ছাড়ার ঘোষণা আগেই এসেছে। পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি আরবের নাম উঠে এসেছিল। এখন সেটিই আলোর মুখ দেখতে যাচ্ছে। 

বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই তার সৌদি আরবে পাড়ি জমানোর খবরও চলে এসেছে। সৌদি লিগের এই মৌসুমের চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদই হতে চলেছে বেনজেমার গন্তব্য। 

আল-ইত্তিহাদের সঙ্গে বেনজেমার চুক্তির খবর প্রকাশ করেছে সৌদি রাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল আল-এখবারিয়া। তারা জানিয়েছে, ইত্তিহাদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান মাদ্রিদে গিয়ে বেনজেমার সঙ্গে চুক্তি সম্পন্ন করার কাজ করেছেন। 

দুই বছরের জন্য আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন ফরাসি এই তারকা। 

১৪ বছর খেলার পর লস ব্লাঙ্কোসদের ছেড়ে যাচ্ছেন বেনজেমা। এর মধ্যে তিনি জিতেছেন অনেক দলীয় এবং ব্যক্তিগত শিরোপা। 

বেনজেমার ক্লাব ছাড়ার খবর একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে রিয়াল মাদ্রিদ, 'আমাদের বর্তমান অধিনায়ক করিম বেনজেমার সঙ্গে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। সে আমাদের ইতিহাসের সেরাদের একজন।' 

রিয়াল মাদ্রিদের হয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩ গোল করেছেন বেনজেমা। যা ক্লাবটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। লা লিগায়ও রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ গোলের রেকর্ড তার। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ ২৪টি শিরোপা। গত বছর ক্যারিয়ারের প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন, ইউরোপের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। 

সৌদি আরবের লিগে যোগ দিলে বছরে ৪০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা পাবেন বেনজেমা। যা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আল-নাসেরের দেওয়া অর্থের দ্বিগুণ। 

২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধপরিকর সৌদি আরব। সে উদ্দেশ্যেই নিজেদের লিগকে তারকাসমৃদ্ধ করতে চাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। আর তারই প্রমাণ মিলছে তাদের মেসি-বেনজেমার মতো মহাতারকাদের দলে ভেড়ানোর চেষ্টায়। 

Related Topics

টপ নিউজ

করিম বেনজেমা / সৌদি লিগ / আল-ইত্তিহাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন বেনজেমা
  • খুঁজে পাওয়া যাচ্ছে না বেনজেমাকে!
  • রোনালদোর নৈপুণ্যে বেনজেমার আল-ইত্তিহাদকে বিধ্বস্ত করল আল-নাসের
  • গোল করেই চলেছেন রোনালদো, আল-নাসেরের জয়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net