Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট, ‘আমার মৃত্যুর খবর ঠিক নয়’

খেলা

টিবিএস ডেস্ক
24 May, 2023, 06:30 pm
Last modified: 24 May, 2023, 06:36 pm

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • সাইবার হামলায় শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল

ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট, ‘আমার মৃত্যুর খবর ঠিক নয়’

এ ছাড়া ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে লিওনেল মেসির প্রশংসা করে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে সমালোচনা করে পোস্ট দেওয়া হয়। মেসিকে নিয়ে করা পোস্টে লেখা হয় ‘দীর্ঘজীবী হও।’ রোনালদোকে নিয়ে করা পোস্টে অশ্রাব্য গালি ব্যবহার করা হয়।
টিবিএস ডেস্ক
24 May, 2023, 06:30 pm
Last modified: 24 May, 2023, 06:36 pm

শিরোনাম দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে। অনেকে ধারণা থেকে বলতে পারেন, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট কি তবে হ্যাক হলো! এমন ধারণা করাই স্বাভাবিক, আর এমনই হয়েছে। ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, অ্যাকাউন্টটি থেকে দেওয়া হয়েছে অদ্ভুত বেশ কয়েকটি পোস্ট।

ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের নভেম্বরে, ফুটবলের এই মহানায়কের প্রস্থানের চার বছর হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরপরই তাকে ঘিরে গুঞ্জন তৈরি হয়। তার মৃত্যুর কারণ, তাকে চিকিৎসা দেওয়া ডাক্তারের কর্তব্যে অবহেলার ব্যাপার নিয়ে কম জল ঘোলা হয়নি। 

কিন্তু এবারের ব্যাপারটা যেন সব ছাড়িয়ে গেল! ম্যারাডোনার প্রায় ১ কোটি ২০ লাখ অনুসারীর অ্যাকাউন্ট থেকে পোস্ট, 'আমার মৃত্যুর খবর ঠিক না।' ধোঁয়াশা দূর হতে সময় লাগেনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন তাদের খবরে জানিয়েছে, আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। 

মঙ্গলবার মাঝ রাতে ম্যারাডোনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবরটি প্রকাশ করে টিওয়াইসি স্পোর্টস। তাদের খবরে বলা হয়, হ্যাক করার পর কয়েক ঘণ্টা ধরে হ্যাকাররা আর্জেন্টাইন কিংবদন্তির অ্যাকাউন্ট দখলে রেখেছে। এই সময়ে কয়েকটি পোস্ট করা হয়েছে অ্যাকাউন্ট থেকে। হ্যাক হওয়ার পর ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি ছিল এমন, 'তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক নয়।' 

ম্যারাডোনার ছেলেরা অবশ্য দ্রুততার সঙ্গেই বিষয়টি পরিষ্কার করেন। ইনস্টগ্রামে পোস্ট করে তারা লিখেছেন, 'দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, দিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যতো দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।'

লা নাসিওনের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে প্রথম পোস্টটি করে হ্যাকাররা। প্রথম পোস্টে ম্যারাডোনার এক অনুসারী মজা করে মন্তব্য করেন, 'তাকে তো ভিনগ্রহের প্রাণীরা অপহরণ করে নিয়ে গেছে।' এই মন্তব্যের উত্তরে ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, 'ফালতু কথা বলবে না।' 

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে বিশ্বাস করেন; এমন পোস্ট করা হয় অ্যাকাউন্ট থেকে। লিওনেল মেসির প্রশংসা করে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে সমালোচনা করে পোস্ট দেওয়া হয়। মেসিকে নিয়ে করা পোস্টে লেখা হয় 'দীর্ঘজীবী হও।' রোনালদোকে নিয়ে করা পোস্টে অশ্রাব্য গালি ব্যবহার করা হয়। এ ছাড়া আরেকটি পোস্টে লেখা হয়, 'স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি।' কে বা কারা অ্যাকাউন্টটি হ্যাক করেছেন, তা এখনও জানা যায়নি। ফেসবুকে এখনও ম্যারাডোনার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। 

Related Topics

টপ নিউজ

দিয়েগো ম্যারাডোনা / আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি / ফেসবুক অ্যাকাউন্ট / হ্যাকড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • সাইবার হামলায় শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' হওয়ার দাবি জামায়াতের
  • ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net