Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
৯৩ বছর পর প্রথম ফুটবলার হিসেবে হলান্ডের 'হাফ সেঞ্চুরি'

খেলা

30 April, 2023, 09:40 pm
Last modified: 30 April, 2023, 09:48 pm

Related News

  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়
  • 'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

৯৩ বছর পর প্রথম ফুটবলার হিসেবে হলান্ডের 'হাফ সেঞ্চুরি'

আর্লিং হলান্ডের হাফ সেঞ্চুরি পূর্ণ করার দিনে ম্যানচেস্টার সিটি জিতেছে ফুলহামের বিপক্ষে। প্রিমিয়ার লিগের শীর্ষে এখন গার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটি। 
30 April, 2023, 09:40 pm
Last modified: 30 April, 2023, 09:48 pm
অপ্রতিরোধ্য হলান্ড। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড আগের ম্যাচেই ভেঙেছেন। এবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ইংলিশ ফুটবলে ৯৩ বছর পর কেউ এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল করলেন। সবমিলিয়ে তিনি মাত্র চতুর্থ ফুটবলার যিনি এই মাইলফলক গড়েছেন। 

আর্লিং হলান্ডের হাফ সেঞ্চুরি পূর্ণ করার দিনে ম্যানচেস্টার সিটি জিতেছে ফুলহামের বিপক্ষে। প্রিমিয়ার লিগের শীর্ষে এখন গার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটি। 

এদিন ফুলহামের মাঠে মাত্র ৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হলান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার ৩৪ তম ও সব মিলিয়ে ৫০ তম গোল। 

মাত্র ২২ বছর বয়সেই এই কীর্তি গড়লেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোরও নেই এই অর্জন। হলান্ডের আগে সর্বশেষ এই কীর্তি গড়েছেন অ্যাস্টন ভিলার টম ওয়ারিং, ১৯৩০-৩১ মৌসুমে। 

প্রিমিয়ার লিগে ৩৪টি, চ্যাম্পিয়ন্স লিগে ১২টি, লিগ কাপে ৩টি এবং এফএ কাপে ১টি গোল করেছেন হলান্ড। তার সামনে ম্যাচ বাকি কমপক্ষে আরো ৯টি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলে যা দাঁড়াবে ১২টিতে। গোলের সংখ্যা হলান্ড কোথায় নিয়ে যান, সেটিই দেখার বিষয়।  

এরপর ফুলহাম ম্যাচে সমতা ফেরালেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজের গোলে আবারো এগিয়ে যায় গার্দিওলার দল। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানেই ফুলহামের মাঠ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে আনে সিটি। 

Related Topics

টপ নিউজ

আর্লিং হলান্ড / ম্যানচেস্টার সিটি / ইংলিশ প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়
  • 'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net