Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
গোল-কিক থেকে গোলকিপারের গোল, এটাই কি দূর থেকে হওয়া গোলের রেকর্ড!

খেলা

টিবিএস ডেস্ক
23 March, 2023, 10:10 am
Last modified: 23 March, 2023, 10:31 am

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের

গোল-কিক থেকে গোলকিপারের গোল, এটাই কি দূর থেকে হওয়া গোলের রেকর্ড!

রেকেনা জানান তার অসাধারণ গোলটির পেছনের একটি কারণ হতে পারে কবরেসালের স্টেডিয়ামের অবস্থান, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৪০০ মিটার ওপরে। 
টিবিএস ডেস্ক
23 March, 2023, 10:10 am
Last modified: 23 March, 2023, 10:31 am
ছবি: টিএনটিস্পোর্টস

চিলির ফার্স্ট ডিভিশন লীগে আর্জেন্টাইন গোলকিপার লিয়ান্দ্রো রেকেনার গোল আপনার দেখা অন্যতম অসাধারণ গোল হতে পারে। তার দল কবরেসাল কোলো কোলোর বিরুদ্ধে ম্যাচটি জিতে নেয় ৩-১ গোলে। 

৭৭ মিনিটে ইতিমধ্যেই ২-০ গোলে এগিয়ে ছিল কবরেসাল। তখনই রেকেনা যে গোল কিক করেন, সেটি দেখে কোনো সাধারণ গোল কিকই মনে হয়েছিল। তবে কোলো কোলো গোলকিপার ব্রায়ান কর্টেস ছিলেন তার দলের পেনাল্টি এরিয়ার বাইরে। বল একবার ড্রপ খেয়ে তার মাথার ওপর দিয়ে চলে যেতে থাকে গোলপোস্টের দিকে। ঘটনাটি কর্টেসের জন্যে আরও অসম্মানজনক হয়ে পড়ে যখন তিনি বলটি ধরতে গিয়ে হোঁচট খান এবং ঐ কারণেই শেষ মুহূর্তে বলটিকে ধরতে না পেরে বলটিকে জালে জড়াতে দেখেন। 

টিএনটি স্পোর্ট চিলির মতে, গোলটি করা হয়েছে ১০১ মিটার দূর থেকে। যদি এটি সত্যি হয়, তবে এটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে দূর থেকে করা গোলের রেকর্ড ভেঙে দেবে। 

বর্তমান রেকর্ডটি হলো ৯৬.০১ মিটার। ২০২১ সালে ইংল্যান্ডের চতুর্থ ডিভিশনের নিউপোর্ট কাউন্টি আর চেলটেনহ্যাম টাউনের মধ্যকার ম্যাচে টম কিং গোলটি করেন। 

গোলটি করার পর গোলকিপার রেডিও বায়ো বায়োর সাথে সাক্ষাৎকারে বলেন, "আমি আমার ক্লাবের ম্যানেজার হুয়ান সিলভাকে জিজ্ঞাসা করেছিলাম যে রেকর্ডের জন্য কি কোনো অ্যাপ্লিকেশন করা হবে কি না। এবং তিনি 'অবশ্যই' বলে প্রত্যুত্তর দিয়েছেন। এখন আমরা দূরত্বের পরিমাণ নিশ্চিত হওয়ার জন্য কাজ করছি। সিলভা জানিয়েছেন এএনএফপি [চিলি ফুটবল ফেডারেশন] তাকে মাঠের পরিমাপ নেওয়ার জন্য বলেছেন, যেটি ১৫০ মিটারের সামান্য বেশি।"

⚽⚪? El primer gol arco a arco del #CampeonatoBetsson

Así fue la anotación de Leandro Requena desde su propia puerta y que dejó a Brayan Cortés quieto, provocando el error del portero albo en el #CSLvsCCxTNTSports. pic.twitter.com/HDL2K22QnS— TNT Sports Chile (@TNTSportsCL) March 18, 2023

"যদি তা-ই হয়, আর এরিয়া যদি ৫ মিটার হয়, তাহলে গোলটি সহজেই ১০০ মিটার ছাড়িয়ে যাবে। সত্যিটা হলো, আমি এর সবকিছু নিয়েই প্রচণ্ড খুশি। কেবল ব্যক্তিগতভাবেই না, বরং এই ক্লাব আর চিলিয়ান ফুটবলের জন্যেও। এই মুহূর্তটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যে কারণে আমি খুবই খুশি।"

রেকেনা জানান তার অসাধারণ গোলটির পেছনের একটি কারণ হতে পারে কবরেসালের স্টেডিয়ামের অবস্থান, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৪০০ মিটার ওপরে। 

"আমি খুব দ্রুত গোল কিকটি নিতে চাইছিলাম, যাতে যত দ্রুত সম্ভব প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরকে অফ-গার্ড অবস্থায় পাওয়া যায়। আর আমি তখন স্বাভাবিকের চেয়ে কিছুটা জোরেই শট করে ফেলেছিলাম," বলে জানান তিনি।

"বলে কিক করার পরেই প্রথমেই আমার মাথায় যে জিনিসটা এসেছিল তা হলো প্রতিপক্ষের দুই খেলোয়াড় কাউন্টার-অ্যাটাকের জন্য একেবারে পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমি বুঝতে পেরেছিলাম বলকে বেশি দূরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমি যখন বলটিকে বাউন্স করে ব্রায়ানের মাথার ওপর দিয়ে যেতে দেখি, তখন মনে হলো এটা তো গোলও হতে পারে!"

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

গোল / রেকর্ড / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net