Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
‘বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না’

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
21 March, 2023, 07:15 pm
Last modified: 23 March, 2023, 01:29 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • সান্ত্বনার জয় পেতে ঘাম ছুটে গেল দিকহারা পাকিস্তানের
  • সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
  • আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার ইতিহাস গড়া জয়
  • আয়ারল্যান্ডকে উড়িয়ে শুরু ভারতের

‘বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না’

যে বাংলাদেশকে নিয়ে পড়ালেখা করে এসেছিল আইরিশরা, সেই বাংলাদেশের দেখা মেলেনি। ‘নতুন’ বাংলাদেশ আর এই দলটির ক্রিকেটারদের সামর্থ্য নতুন করে জানা হয়েছে সফরকারীদের। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
21 March, 2023, 07:15 pm
Last modified: 23 March, 2023, 01:29 pm
আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান সহকারী কোচ গ্যারি উইলসন। ছবি: সংগৃহীত

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসে কঠিন সময় পার করছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে আসা দলটি প্রথম ম্যাচে রান চাপায় পিষ্ট হয়ে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারে। পরের ম্যাচেও জুটতে পারতো বড় হার। কিন্তু বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান তোলার পর বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়।

যে বাংলাদেশকে নিয়ে পড়ালেখা করে এসেছিল আইরিশরা, সেই বাংলাদেশের দেখা মেলেনি। এতোদিন ঘরের মাঠের দলটির স্পিন আক্রমণ ভয়ের কারণ হলেও এবার বাংলাদেশের ব্যাটসম্যানদের শাসনের পাশাপাশি পেসারদের দাপট হজম করতে হয়েছে আয়ারল্যান্ডকে। 'নতুন' বাংলাদেশ আর এই দলটির ক্রিকেটারদের সামর্থ্য নতুন করে জানা হয়েছে সফরকারীদের। 

তবে দলটির সহকারী গ্যারি উইলসন অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ভাবতে চান না, কথাও বলতে চান না তাদের নিয়ে। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখে বাকি থাকা ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করাই তাদের একমাত্র লক্ষ্য। ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচের দুদিন আগে এমনই জানালেন আয়ারল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। 

প্রথম দুই ওয়ানডের পরের দিন বিশ্রামে থেকেছে পুরো বাংলাদেশ দল। কিন্তু ১-০ তে পিছিয়ে থাকা আইরিশরা তা করেনি। মঙ্গলবারের অনুশীলনের ফাঁকে উইলসন বলেন, 'সত্যি বলতে আমি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না। আমি আয়ারল্যান্ডের কোচ। মুশফিক খুব ভালো ক্রিকেটার, বাংলাদেশের অনেক ভালো ক্রিকেটারই আছে। আমরা নজর দিচ্ছি কীভাবে নিজেদের উন্নতি করতে পারি। বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারি।'

স্পিনের পাশাপাশি এবার বাংলাদেশের পেসারদের বিপক্ষে ভুগতে হয়েছে আয়ারল্যান্ডকে। তাসকিন, মুস্তাফিজদের সামলানো যে কঠিন হবে, তা আগে থেকেই জানতেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, 'আমরা জানতাম তাসকিন গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। সে দারুণ মাণের। মুস্তাফিজেরও দারুণ রেকর্ড আছে। আমরা জানতাম, শুধু স্পিনারদেরই সামলাতে হবে না। এটা আমাদের জন্য চমক না যে পেসাররাও একটা ফ্যাক্টর।'

Related Topics

টপ নিউজ

গ্যারি উইলসন / আয়ারল্যান্ড ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • সান্ত্বনার জয় পেতে ঘাম ছুটে গেল দিকহারা পাকিস্তানের
  • সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
  • আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার ইতিহাস গড়া জয়
  • আয়ারল্যান্ডকে উড়িয়ে শুরু ভারতের

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net