Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার ইতিহাস গড়া জয়

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 12:30 am
Last modified: 08 June, 2024, 12:31 am

Related News

  • দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেলেন রোহিত-কোহলিরা
  • অবশেষে বার্বাডোজ ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • হারিকেনের কবলে পড়ে বার্বাডোজে আটকা ভারত দল
  • কোহলি-রোহিতদের ১২৫ কোটি রূপি বোনাস দেবে বিসিসিআই
  • আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসির সেরা একাদশে রিশাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার ইতিহাস গড়া জয়

যদিও পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের সমতুল্য নয় আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার এই জয়। কিন্তু শক্তির বিচারে আয়ারল্যান্ড বেশ খানিকটা এগিয়ে কানাডার চেয়ে। সবচেয়ে বড় বিষয়, আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ, কানাডা সেখানে আইসিসির সহযোগী সদস্য। তার ওপর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলছে দলটি। 
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 12:30 am
Last modified: 08 June, 2024, 12:31 am

পরপর দুদিন চমক দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগের দিন পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। আজ আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে কানাডা। এর আগে ছয়বার বাছাইপর্ব খেললেও এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলছে কানাডা, প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে হারলেও আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ছোট সংগ্রহ গড়েই জিতেছে কানাডা। 

যদিও পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের সমতুল্য নয় আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার এই জয়। কিন্তু শক্তির বিচারে আয়ারল্যান্ড বেশ খানিকটা এগিয়ে কানাডার চেয়ে। সবচেয়ে বড় বিষয়, আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ, কানাডা সেখানে আইসিসির সহযোগী সদস্য। তার ওপর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলছে দলটি। 

আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ১২ রানের ব্যবধানে হারিয়েছে কানাডা। আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে কানাডা। এই লক্ষ্য থেকেও ১২ রান দূরে ১২৫ রানে থেমেছে আয়ারল্যান্ডের ইনিংস। তারাও হারিয়েছে সাত উইকেট। 

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন মার্ক এডায়ার। ৩০ রান এসেছে জর্জ ডকরেলের ব্যাট থেকে। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরেছে আইরিশরা। কানাডার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন জেরেমি গর্ডন ও ডিলন হেইলিগার। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিকোলাস কিরটনের ৩৫ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৩৭ রান তুলতে সক্ষম হয় কানাডা। এই ইনিংসকে ঝড়ো বলার কারণ নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ। যেখানে ব্যাটসম্যানদের জন্য বল বুঝে ওঠাই দুঃসাধ্য কাজ। শ্রেয়াস মোভার ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৩৭ রান। পঞ্চম উইকেটে এই দুজনের ৭৫ রানের জুটিতেই মূলত কানাডা লড়াই করার পুঁজি পায়। 

আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ক্রেইগ ইয়াং ও ব্যারি ম্যাকার্থি। কানাডার এই জয়ে জমে উঠেছে 'এ' গ্রুপের লড়াই। দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই হারে তলানিতে আয়ারল্যান্ড। একটি করে ম্যাচ জিতেছে ভারত ও কানাডা। পাকিস্তান একটি খেলে হেরেছে সেটিতে। বাবর আজমের দলের পরের ম্যাচ ভারতের বিপক্ষে, যেটি হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘন্টা বেজে যেতে পারে পাকিস্তানের। 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / কানাডা ক্রিকেট দল / আয়ারল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেলেন রোহিত-কোহলিরা
  • অবশেষে বার্বাডোজ ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • হারিকেনের কবলে পড়ে বার্বাডোজে আটকা ভারত দল
  • কোহলি-রোহিতদের ১২৫ কোটি রূপি বোনাস দেবে বিসিসিআই
  • আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসির সেরা একাদশে রিশাদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net