Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
স্কোয়াডের সদস্য সংখ্যা কমাতে বাদ আফিফ-শরিফুল

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
21 March, 2023, 02:55 pm
Last modified: 21 March, 2023, 03:49 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের

স্কোয়াডের সদস্য সংখ্যা কমাতে বাদ আফিফ-শরিফুল

আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে জায়গা হয়নি আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলামের। প্রথম দুই ওয়ানডের দলে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি এই দুই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
21 March, 2023, 02:55 pm
Last modified: 21 March, 2023, 03:49 pm
আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। ছবি: বিসিবি

নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। সিলেটে আয়াল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দাপ দেখিয়ে রেকর্ড সংগ্রহ গড়ে তামি ইকবালের দল। যদিও বৃষ্টির হানায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি তাই সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে। এই ম্যাচের মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে জায়গা হয়নি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। ইতোমধ্যে ঢাকা ফিরে গেছেন আফিফ, এখনও দলের সঙ্গে সিলেটেই আছেন শরিফুল। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন তারা। প্রথম দুই ওয়ানডের দলে থেকেও একাদশে জায়গা পাননি আফিফ-শরিফুল। 

আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি আর একটি ওয়ানডে, একাদশও জানা। তাই স্কোয়াডের সদস্য সংখ্যা কমাতে আফিফ ও শরিফুলকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'ম্যাচ বাকি আর একটা, স্কোয়াড বড় রাখার দরকার নেই। বিকল্প খেলোয়াড়ও আছে। এ ছাড়া এখানে থাকলে বসে থাকতে হবে। এরচেয়ে ঢাকা লিগে খেললেই ভালো।'

প্রথম ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রহ ৩৩৮ রান তুলে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারায় বাংলাদেশ, যা রানের হিসেবে তাদে সবচেয়ে বড় জয়। দ্বিতীয় ওয়ানডেতে এই স্কোরও ছাড়িয়ে যায় ঘরের মাঠের দলটি। মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরি এবং লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ তোলে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী আগামী ২৩ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।   

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয় ও রনি তালুকদার।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / স্কোয়াড / আফিফ হোসেন ধ্রুব / শরিফুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net