Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বোনাস পাচ্ছেন সাকিব-শান্তরা

খেলা

টিবিএস রিপোর্ট
14 March, 2023, 08:35 pm
Last modified: 14 March, 2023, 08:38 pm

Related News

  • রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস
  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বোনাস পাচ্ছেন সাকিব-শান্তরা

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জেতায় দলের সবাইকে বোনাস দেওয়া হবে। এ ছাড়া পারফরম্যান্স অনুযায়ী দেওয়া হবে বিশেষ বোনাস।
টিবিএস রিপোর্ট
14 March, 2023, 08:35 pm
Last modified: 14 March, 2023, 08:38 pm

কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বর্তমান কোনো চ্যাম্পিয়নকে এবারই প্রথম কোনো ফরম্যাটে হোয়াইওটয়াশ করলো সাকিব আল হাসানের দল। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এটা নিঃসন্দেহে সেরা সাফল্য। এমন অর্জনে বোনাস পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর মাঠেই বাংলাদেশ দলের জন্য বোনাসের এই ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জেতায় দলের সবাইকে বোনাস দেওয়া হবে। এ ছাড়া পারফরম্যান্স অনুযায়ী দেওয়া হবে বিশেষ বোনাস। তবে পুরস্কারের পরিমাণ জানাননি বিসিবি সভাপতি। 

ঘরের মাঠে খেলা, খেলা আবার প্রিয় ফরম্যাট ওয়ানডেতে; তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় হতাশই ছিল বাংলাদেশ। কিন্তু অপেক্ষাকৃত কম শক্তিশালী হয়েও টি-টোয়েন্টিতে দারুণ শুরু হয় সাকিববাহিনীর। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জেতে ৪ উইকেটে। ‍তৃতীয় ও শেষ ম্যাচে ১৬ রানের জয়ে মেলে ইংলিশদের হোয়াইটওয়াশ করার স্বাদ। 

এমন সাফল্যের পরে বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে বোনাসের ঘোষণা দেন নাজমুল হাসান। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো ধরনের সিরিজ এর আগে আমরা জিতিনি। কাজেই সে জন্য তারা ওটা (বোনাস) পাবে। সেটা ওরা জানে।'

বড় কোনো দলের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতলে দলকে বোনাস দিয়ে থাকে বিসিবি। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় বোনাসে এবার বাড়তি মাত্রা যুক্ত হচ্ছে। বিসিবি সভাপতি বলেন, 'এখানে দুটি বাড়তি জিনিস আছে। মাত্র চার মাস আগে যারা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে হারানো। এটা হলো একটা। আর এমন একটা দল, যাদের সঙ্গে আমরা অনেক বছর খেলি না। ৮ বছর পর এলো তারা। ১২ বছর পর আমরা ওদের ওখানে যাই না। আমরা ওদের সঙ্গে খেলতে অভ্যস্ত না। অনেকগুলো খেলোয়াড় আছে,  যারা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে। ওদেরকে ফেইস করছে নতুন নতুন ছেলেরা। এটা নতুন চ্যালেঞ্জ।'

'ওরা এটা বলছে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো, সঙ্গে হোয়াইটওউয়াশ। কাজেই ওরা একটু বেশি চেয়েছে। আমি বলেছি অবশ্যই হবে। যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি তোমরা ভাগ করো। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।' যোগ করেন নাজমুল হাসান। বোনাসের পরিমাণ সম্পর্কে তিনি বলেন, 'এটা কতো হবে, হিসাব না করে বলা যাবে না। কাল পরশুর মধ্যে বলা যাবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / হোয়াইটওয়াশ / বোনাস / বাংলাদেশ ক্রিকেট দল / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস
  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net