Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
টি-টোয়েন্টি দলে হৃদয়-তানভীর, সাড়ে সাত বছর পর ডাক পেলেন রনি

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2023, 09:30 pm
Last modified: 01 March, 2023, 09:32 pm

Related News

  • ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে মিরাজ, ডাক পেলেন ইমন-রকিবুলরা
  • ইংল্যান্ডে টেস্ট খেলতে পারে বাংলাদেশ
  • ‘আমরা খেলবো, বাঘের মতো খেলবো’
  • হারানোর কিছু নেই বলেই ভয়ডরহীন রনি
  • লিটন-রনি তাণ্ডবের পর সাকিব-হৃদয় ঝড়, বাংলাদেশের বিশাল সংগ্রহ

টি-টোয়েন্টি দলে হৃদয়-তানভীর, সাড়ে সাত বছর পর ডাক পেলেন রনি

সর্বশেষ স্কোয়াড থেকে পাঁচজন বাদ পড়েছেন। নতুন তিনজনের সঙ্গে দুজনকে ফেরানো হয়েছে। একজন রনি তালুকদার, আরেকজন শামীম হোসেন পাটোয়ারী।
টিবিএস রিপোর্ট
01 March, 2023, 09:30 pm
Last modified: 01 March, 2023, 09:32 pm

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে তৌহিদ হৃদয়ের ডাক পাওয়া বিস্ময় জাগিয়েছিল। সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেছিলেন, একটু দ্রুতই তাকে দলে নেওয়া হলো। তবে বিপিএলের পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি হৃদয়ের ডাক পাওয়া ছিল অবিসম্ভাবী। তেমনই হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ঘোষণা করা ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে তার। 

দলে সবচেয়ে বড় চমক রনি তালুকদার। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়ানো ডানহাতি এই ব্যাটসম্যান সাড়ে সাত বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের হয়ে খেলেন রনি, যা জাতীয় দলের হয়ে খেলা তার একমাত্র টি-টেয়েন্টি। এবারের বিপিএলে ১৩ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৩ গড়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেন রনি। 

চ্যাম্পিয়নের মুকুট জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ১২ ম্যাচে ১৭ উইকেট নেন তিনি, যা যৌথভাবে আসরের সর্বোচ্চ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। এতোদিন টেস্টের জন্য বিবেচনা করে আসা রেজাউর রহমান রাজাও প্রথমবারের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৮ ম্যাচে ১৩ উইকেট নেন ডানহাতি এই পেসার। 

সর্বশেষ স্কোয়াড থেকে সব মিলিয়ে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। নতুন তিনজনের সঙ্গে দুজনকে ফেরানো হয়েছে। একজন রনি, আরেকজন শামীম হোসেন পাটোয়ারী। বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেন। সর্বশেষ বিপিএলে রংপুরের হয়ে ১২ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.১৬ গড়ে ১৭৫ রান করেন তিনি। 

সর্বশেষ স্কোয়াড থেকে বাঁদ পড়েছেন পাঁচজন ক্রিকেটার। তারা হলেন ইয়াসির আলী রাব্বী, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ১২ মার্চ।  

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি স্কোয়াড / বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / রনি তালুকদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে মিরাজ, ডাক পেলেন ইমন-রকিবুলরা
  • ইংল্যান্ডে টেস্ট খেলতে পারে বাংলাদেশ
  • ‘আমরা খেলবো, বাঘের মতো খেলবো’
  • হারানোর কিছু নেই বলেই ভয়ডরহীন রনি
  • লিটন-রনি তাণ্ডবের পর সাকিব-হৃদয় ঝড়, বাংলাদেশের বিশাল সংগ্রহ

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net