Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আকসুকে জানিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
15 February, 2023, 04:50 pm
Last modified: 15 February, 2023, 05:23 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আকসুকে জানিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার

বিশ্বকাপ স্কোয়াডের এক ক্রিকেটারের ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার ব্যাপারে অবগত বিসিবি। সতীর্থের কাছ থেকে পাওয়া এই প্রস্তাব বিষয়ক তদন্তে সব ধরনের সহযোগিতা করতে বিসিবি প্রস্তুত আছে বলে জানান বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান।
টিবিএস রিপোর্ট
15 February, 2023, 04:50 pm
Last modified: 15 February, 2023, 05:23 pm

দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হারে শুরু করা দলটি পরের ম্যাচেও কুলিয়ে উঠতে পারেনি, হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মানসিকভাবে বাংলাদেশের ক্রিকেটাররা শক্ত অবস্থানে নেই, সেটা বলাই বাহুল্য। এর শোরগোল পড়েছে গেলে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া নিয়ে। 

দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। দলের বাইরে থাকা আরেক নারী ক্রিকেটার প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) ব্যাপারটি জানিয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া নিয়ে আকসুকে জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। 

তিনি বলেন, 'সকালে যখন প্রস্তাবটা যায়, প্রস্তাবটা যাওয়ার পরে সে (যাকে প্রস্তাব দেওয়া হয়) আমাদের ওখানকার কোচ এবং ম্যানেজারকে জানায়। ম্যানেজার এবং কোচ বোর্ডকে জানায়। বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়। এখন আইসিসি তাদের তদন্তের মধ্যে রেখেছে। এখানে আমাদের করণীয় কিছু নেই। আকসু এই ঘটনাটা তদন্ত করবে। যেখানে সাহায্য-সহযোগিতা করতে হবে, আমরা তা করব।'

প্রস্তাবের বিষয়টি ঠিক সময়ে জানিয়ে ক্রিকেটার দায়িত্বের পরিচয় দিয়েছে জানিয়ে বিসিবির এই পরিচালক আরও বলেন, 'আমাদের ক্রিকেটার কিন্তু দেশের সাথে প্রতারণা করেনি। সে ঘটনাটা জানিয়ে দিয়েছে। আমরা বোর্ডের মাধ্যমে সেটি আইসিসিকে জানিয়েছি। আমাদের খেলোয়াড় যেহেতু দায়িত্বশীল আচরণ করেছে, আমাদের খেলোয়াড়রা এ ব্যাপারে যথেষ্ট স্মার্ট। অবশ্যই এটার প্রশংসা করতে হবে। আশা করব সবাই সেটা করবে। এখন আমরা আরও বেশি সতর্ক হব।'

ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া ক্রিকেটার কিংবা প্রস্তাব পাওয়ার ক্রিকেটার; কারও নামই প্রকাশ করতে চায় না বিসিবি। তবে দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, জাতীয় দলের বাইরে থাকা সোহেলি আক্তার বিশ্বকাপ স্কোয়াডের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন। ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়ে জানতে সোহেলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এটা নিয়ে কথা বলার সুযোগ নেই। সময়ে হলে জানতে পারবেন।'

২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হয় সোহেলি আক্তারের। আন্তর্জাতিক ক্যারিয়ার ১০ বছরের হলেও বেশিদিন খেলা হয়নি তার। ডানহাতি এই অফ ব্রেক বোলার জাতীয় দলের হয়ে ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। অভিষেকের পরের বছরই দল থেকে বাদ পড়েন তিনি, এরপর আর ফেরা হচ্ছিল না। অবশেষে ২০২২ সালে ডাক পড়ে তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ৮টি ম্যাচ খেলেন তিনি। 

ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, দল বা ম্যাচের কোনো তথ্য ফাঁস করার প্রস্তাব পেলে নির্দিষ্ট ওই ক্রিকেটারকে তা আইসিসির দুর্নীতি বিভাগকে জানানোর বাধ্যবাধকতা আছে। প্রস্তাব পেয়ে তা গোপন করলে আইসিসি শাস্তির ব্যবস্থা নিয়ে থাকে। তিনবার প্রস্তাব পেয়েও বিসিবি বা আইসিসিকে তা না জানানোর কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

Related Topics

টপ নিউজ

ম্যাচ ফিক্সিং / আইসিসি / আকসু / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net