Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
'মেসিকে রাগিয়ে আপনি পার পাবেন না'

খেলা

টিবিএস রিপোর্ট
27 January, 2023, 01:00 pm
Last modified: 27 January, 2023, 01:19 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

'মেসিকে রাগিয়ে আপনি পার পাবেন না'

নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে মেসি যেভাবে উদযাপন করেছেন তাতে সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকলমের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রিকলমের সঙ্গে ডাচ কোচ লুই ভ্যান গালের সম্পর্ক ছিলো তিক্ততায় ভরপুর। এবার মেসির উদযাপন নিয়ে মুখ খুললেন রিকলমে নিজেই। 
টিবিএস রিপোর্ট
27 January, 2023, 01:00 pm
Last modified: 27 January, 2023, 01:19 pm
কোয়ার্টার-ফাইনাল শেষে ভ্যান গালকে চুপ থাকতে বলেন মেসি। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দেখা গিয়েছিল অন্য লিওনেল মেসিকে। কখনো যা করেননি সেটিই মেসি করেছেন ডাচদের বিপক্ষে গোল করে। নেদারল্যান্ডসের ডাগআউটের সামনে গিয়ে দুই হাত দিয়ে অঙ্গভঙ্গি করে উদযাপন করেন মেসি। 

নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে মেসি যেভাবে উদযাপন করেছেন তাতে সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকলমের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রিকলমের সঙ্গে ডাচ কোচ লুই ভ্যান গালের সম্পর্ক ছিলো তিক্ততায় ভরপুর। এবার মেসির উদযাপন নিয়ে মুখ খুললেন রিকলমে নিজেই। 

মেসির আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির অধিকারী ছিলেন রিকলমে। বাঁ পায়ের দুর্দান্ত এই খেলোয়াড় এক সময় খেলতেন বার্সেলোনায়, যেখানে তার কোচ ছিলেন ভ্যান গাল। নিজের খেলার ধাঁচের সঙ্গে রিকলমে মানিয়ে নিতে পারছেন না এই যুক্তিতে আর্জেন্টাইন প্লেমেকারকে বসিয়ে রাখতেন ভ্যান গাল। 

সেখান থেকে রিকলমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু ভ্যান গালের। আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে এই ডাচ কোচের সমস্যার এখানেই শেষ নয়। আনহেল দি মারিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাড়িয়েছিলেন এই ভ্যান গালই। দি মারিয়া তো তাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ বলেই আখ্যায়িত করেছেন। 

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সবচেয়ে বড় ভুলটা করে বসেন ভ্যান গাল। এবার তো লিওনেল মেসিকে উদ্দেশ্য করে বলে বসেন, আর্জেন্টাইন জাদুকরকে থামানো কোনো বিষয় নয়। আর এই কথাতেই তেতে গিয়েছিলেন মেসি। যার ফল ভোগ করে ডাচরা। 

রিকলমের মতে ভ্যান গালের উচিত হয়নি মেসিকে রাগানো। বরং মেসিকে জড়িয়ে ধরা কিংবা চুমু দেওয়াটাই বেশি কাজের বলে মন্তব্য করেছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা, 'মেসিকে রাগিয়ে দিলে আপনারই ক্ষতি। আপনি আর পার পাবেন না। সে সবকিছু ছিঁড়েখুড়ে ফেলবে। তাই তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খাওয়াটাই শ্রেয়।' 

রেগে গেলেও যে মেসি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন না সেটিও জানেন রিকলমে, 'মেসি যখন রেগে যায় তখন ও খুব শান্ত থাকে। অন্য খেলোয়াড়রা হয়তো প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ডও দেখতে পারে, কিন্তু মেসি কখনোই এমন কিছু করে না।' 

Related Topics

টপ নিউজ

লুই ভ্যান গাল / লিওনেল মেসি / রিকলমে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net