Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
জিদানের অপমানে সরব ফুটবল মহল, ক্ষমা চাইলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি

খেলা

টিবিএস ডেস্ক
10 January, 2023, 01:05 pm
Last modified: 10 January, 2023, 01:13 pm

Related News

  • রিট খারিজ: ঋণখেলাপিই থাকছেন নাগরিক ঐক্যের মান্না, অংশ নিতে পারবেন না নির্বাচনে
  • অতীতের রূঢ় আচরণের জন্য সাবেক এসএসএফ প্রধান ফাতেমী রুমির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ
  • সিলেট মহানগর বিএনপিতে সভাপতি পদ নিয়ে বিরোধে দুই নেতা
  • ট্রাম্পের ভাষণ বিকৃতির ঘটনায় ক্ষমা চাইল বিবিসি, তবে ক্ষতিপূরণ দিতে রাজি না
  • গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি: তথ্য উপদেষ্টা

জিদানের অপমানে সরব ফুটবল মহল, ক্ষমা চাইলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি

ফ্রান্সের কিংবদন্তি ফুটবল তারকার প্রতি নোয়েলের বাঁকা মন্তব্য শুনেই চটেছেন ফুটবলপ্রেমীরা। ফ্রান্সের তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ পর্যন্ত জিদানকে 'অসম্মান' করার প্রতিবাদ জানিয়েছে।
টিবিএস ডেস্ক
10 January, 2023, 01:05 pm
Last modified: 10 January, 2023, 01:13 pm
জিনেদিন জিদান (বামে), নোয়েল লে গ্রেত (ডানে)। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতার পর দিদিয়ের দেশমের পরিবর্তে জিনেদিন জিদানই ছিলেন ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অন্যতম প্রধান দাবিদার। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডারের প্রতি দেশটির ফুটবল মহলের অনেকে সমর্থন জানালেও, তাদের কথায় কর্ণপাত করেনি ফ্রান্স ফুটবল ফেডারেশন। বরং দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা।

শুধু তাই নয়, জিদানের কোচ হওয়ার গুঞ্জনের বেশ কড়া জবাব দিয়েছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেত। বিশ্বকাপের পর ব্রাজিলসহ একাধিক দেশের জাতীয় দলের কোচ হওয়ার প্রশ্নে জিদানের নাম জড়িয়েছে। এ ব্যাপারে নোয়েল বলেছিলেন, "জিদান ব্রাজিলে যাবে? আমার কিছু যায় আসে না। দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। জিদান কি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না। আর এমনিতেও আমি তার ফোন ধরতাম না।"

ফ্রান্সের কিংবদন্তি ফুটবল তারকার প্রতি নোয়েলের এমন বাঁকা মন্তব্য শুনেই চটেছেন ফুটবলপ্রেমীরা। ফ্রান্সের তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ পর্যন্ত জিদানকে 'অসম্মান' করার প্রতিবাদ জানিয়েছে। এমবাপ্পের ভাষ্যে, "জিদান মানেই ফ্রান্স। তার মতো কিংবদন্তিকে এভাবে অসম্মান করা মোটেও কাম্য নয়।"

অবশেষ প্রবল প্রতিবাদের মুখে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন নোয়েল লে গ্রেত। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, "আমার করা মন্তব্যগুলোর জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে চাই; ওগুলো একেবারেই আমার চিন্তাভাবনাকে প্রতিফলিত করে না। তিনি (জিদান) খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন এবং যে ধরনের কোচ, তাতে ওইসব মন্তব্যের মাধ্যমে তার প্রতি আমার মনোভাব প্রকাশ পায় না।"

তিনি আরও যোগ করেন, "আমি স্বীকার করছি, আমি অপ্রীতিকর মন্তব্য করেছিলাম যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। জিদান জানেন, তার প্রতি আমার অগাধ সম্মান রয়েছে, অন্যসব ফরাসিদের মতোই।"

শুধু জিদানকেই নয়, বর্তমান ব্যালন দ'অর জয়ী ফরাসি ফুটবলার করিম বেনজেমাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন নোয়েল লে গ্রেত। তিনি বলেছিলেন, "বেনজেমার অনুপস্থিতি? হয়তো বেনজেমা বিশ্বকাপে থাকলে জিরু মাঠে থাকতেন না এবং আমরা বিশ্বকাপে এত গোল করার সুযোগ পেতাম না।"  

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

জিনেদিন জিদান / ফ্রান্স ফুটবল ফেডারেশন / সভাপতি / ক্ষমা চাওয়া / অপমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • রিট খারিজ: ঋণখেলাপিই থাকছেন নাগরিক ঐক্যের মান্না, অংশ নিতে পারবেন না নির্বাচনে
  • অতীতের রূঢ় আচরণের জন্য সাবেক এসএসএফ প্রধান ফাতেমী রুমির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ
  • সিলেট মহানগর বিএনপিতে সভাপতি পদ নিয়ে বিরোধে দুই নেতা
  • ট্রাম্পের ভাষণ বিকৃতির ঘটনায় ক্ষমা চাইল বিবিসি, তবে ক্ষতিপূরণ দিতে রাজি না
  • গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি: তথ্য উপদেষ্টা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net