Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
'টাইব্রেকারে মেসি মিস করলেই আমরা হেরে যেতাম'

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2023, 04:10 pm
Last modified: 09 January, 2023, 04:14 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

'টাইব্রেকারে মেসি মিস করলেই আমরা হেরে যেতাম'

কাতার বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলের সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ফ্রান্সের হয়ে প্রথম শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি নিতে যোগ্য নেতার মতোই এগিয়ে যান মেসি। ঠান্ডা মাথায় বল জাল জড়ান আর্জেন্টিনা অধিনায়ক। 
টিবিএস রিপোর্ট
09 January, 2023, 04:10 pm
Last modified: 09 January, 2023, 04:14 pm
ঠান্ডা মাথায় টাইব্রেকারে বল জালে জড়ান মেসি। ছবি: এএফপি

চাপ তার কাছে নতুন কিছু নয়। ফুটবল ক্যারিয়ারে অসংখ্য চাপ জয় করেই তিনি আজকের লিওনেল মেসি হয়ে উঠেছেন। বিশ্বকাপের ফাইনালের টাইব্রেকারের প্রথম শট নেওয়ার মতোন চাপের কাজও মেসি করেছেন অবলীলায়। যা পুরো দলকে দিয়েছে আত্মবিশ্বাসের যোগান। 

কাতার বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলের সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ফ্রান্সের হয়ে প্রথম শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি নিতে যোগ্য নেতার মতোই এগিয়ে যান মেসি। ঠান্ডা মাথায় বল জাল জড়ান আর্জেন্টিনা অধিনায়ক। 

এরপরের গল্পটা সবার জানা। ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনা সেদিন জিততে পারতো না, যদি মেসি টাইব্রেকারে প্রথম শটটি মিস করতেন! এমনটিই মনে করেন ফাইনালে প্রথম একাদশে খেলা আর্জেন্টিনা লেফট ব্যাক, নিকালোস তালিয়াফিকো। 

তালিয়াফিকোর মতে, ভীষণ চাপের মুখে মেসির গোল দলের আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল তুঙ্গে। সেটির উপর ভর করেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, 'মেসি টাইব্রেকারে ওর শট মিস করলেই আমরা হেরে যেতাম। কারণ তখন ফ্রান্স এগিয়ে থাকতো আর আমাদের উপর ভীষণ চাপ পড়তো।' 

শুধু তাই নয়, টাইব্রেকারে মেসির শট নেওয়ার ধরণেও অনেকেরই কলিজা মুখের কাছে চলে এসেছিল। যেভাবে ধীরে ধীরে এগিয়ে গিয়ে লরিসকে বোকা বানালেন মেসি, যদি লরিস ঠিকঠাক বুঝতে পারতেন তাহলে সমস্যায় পড়ে যেতো আলবিসেলেস্তেরা। 

কিন্তু তিনি মেসি বলেই এটা সম্ভব হয়েছে। যা মনে করেন তালিয়াফিকোও, 'ওইরকম মুহূর্তে এই ধরণের কাজ মেসি ছাড়া কেউ করতে পারবে না। ওকে দেখে মনেই হচ্ছিল না যে সে বিশ্বকাপের ফাইনাল খেলছে। মনে হচ্ছিল সে বাড়ির আঙিনাতে বাচ্চাদের সঙ্গে খেলছে।' 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / টাইব্রেকার / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net