১২১ বছরে প্রথমবারের মতো যে নজির গড়লো রিয়াল মাদ্রিদ
বিরল এক ইতিহাসই গড়ল রিয়াল মাদ্রিদ। ক্লাবের ১২১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ম্যাচে একজন স্প্যানিশ খেলোয়াড়ও ছিলেন না রিয়ালের মূল একাদশে। কোচ কার্লো আন্সেলোত্তি অবশ্য জেনেবুঝে এটি করেছেন বলে মনে হয় না।
ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে তাদের হারের চেয়েও বেশি আলোচনায় এসেছে ভিন্ন একটি বিষয়। রিয়াল কোচ আন্সেলোত্তি যে এই ম্যাচে প্রথম একাদশে রাখেননি কোনো স্প্যানিশ খেলোয়াড়। রিয়ালের ১২১ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি এর আগে!
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রিয়ালের প্রথম একাদশে ছিলেন বেলজিয়ান, ফরাসি, ব্রাজিলিয়ান, অস্ট্রিয়ান, জার্মান, ক্রোয়াট, উরুগুইয়ান খেলোয়াড়রা। কিন্তু ছিলেন না কোনো স্প্যানিশ খেলোয়াড়।
যদিও এর আগে অনেক ম্যাচই রিয়াল মাদ্রিদ শেষ করেছে কোনো স্প্যানিশ খেলোয়াড়কে ছাড়াই, তবে প্রথম একাদশে স্প্যানিশ কেউ না থাকার ঘটনা এটিই প্রথম।
এই ম্যাচে রিয়ালের বেঞ্চে ছিলেন দুই স্প্যানিশ খেলোয়াড় মার্কো এসেন্সিও এবং দানি কারভাহাল।
