Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
বিপিএল টাইটেল স্পন্সরশিপ: অর্থের পরিমাণ জানাতে আপত্তি বিসিবির

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2023, 06:55 pm
Last modified: 06 January, 2023, 12:28 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

বিপিএল টাইটেল স্পন্সরশিপ: অর্থের পরিমাণ জানাতে আপত্তি বিসিবির

টাইটেল স্পন্সরশিপ বা টিভি স্বত্ব বিক্রি করে অনেক অর্থ আয় করে আয়োজকরা। বিশ্বের বেশিরভাগ লিগ আয়োজক অর্থের পরিমাণও জানিয়ে দেয়। এখানে একমাত্র ব্যতিক্রম বিপিএল। এসব অর্থের পরিমাণ জানতে চাইলেই ইনিয়ে-বিনিয়ে পাশ কাটিয়ে যান বিসিবির কর্তারা।
টিবিএস রিপোর্ট
05 January, 2023, 06:55 pm
Last modified: 06 January, 2023, 12:28 pm

বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের জয়জয়কার চলছে। আন্তর্জাতিক অঙ্গনে ফরম্যাটটি তুমুল জনপ্রিয় হওয়ায় অনেক দেশেই জমকালোভাবে আয়োজন করা ঘরোয়া লিগ। যেখানে বসে তারকা ক্রিকেটারের মেলা, থাকে অর্থের ঝনঝনানি। টাইটেল স্পন্সরশিপ বা টিভি স্বত্ব বিক্রি করে অনেক অর্থ আয় করে আয়োজকরা। বেশিরভাগ লিগ আয়োজক অর্থের পরিমাণও জানিয়ে দেয়। এখানে একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

টাইটেল স্পন্সরশিপ বা টিভি স্বত্বের অর্থের পরিমাণ জানতে চাইলেই ইনিয়ে-বিনিয়ে পাশ কাটিয়ে যান বিসিবির কর্তারা। এবারও ঠিক তেমনই হয়েছে। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সংবাদ সম্মেলন করে বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানির নাম ঘোষণা করা হয়। এ সময় টাইটেল স্পন্সরশিপ বিক্রির অর্থের পরিমাণ জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, তিনি এটা প্রকাশ করতে পারবেন না। 

আইপিএলসহ অন্যান্য লিগের উদাহরণ দিলে বিসিবির প্রধান নির্বাহী জানান, বোর্ডে আলোচনার পর অর্থের পরিমাণ জানানোর চেষ্টা করবেন তিনি। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'এটা মূলত বিসিবি ও এজেন্সির মধ্যে চুক্তি। এটা আমরা প্রকাশ করব না। আমাদের সঙ্গে স্পন্সরের কিন্তু একটা গোপণীয়তা থাকে। ওটার কারণে কেউ এটা প্রকাশ করে না। তারপরও সম্ভব হলে আমি নিশ্চয়তা দিচ্ছি, একটু আলাপ করে আজ আমি বলে দিব।'

যদিও বিপিএলের শুরুর কয়েক আসরে এই গোপনীয়তা ছিল না বিসিবির। তখন সরাসরি স্পন্সর কোম্পানির সঙ্গে চুক্তি হতো বলে অর্থের পরিমাণ প্রকাশ যেত বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, 'আগে যেগুলো বলা হতো, সেগুলো সরাসরি স্পন্সরের সঙ্গে হতো। আর এখানে কিন্তু আমরা একটা এজেন্সির মাধ্যমে করছি।'

'এই প্র্যাকটিস অন্যান্য বোর্ডগুলোও করছে। এই ফিগারটা আমি আমার অবস্থান থেকে প্রকাশ করতে পারব না এই কারণে যে, দুই পক্ষের চুক্তির একটা ব্যাপার থাকে। আমি আশা করব, এই অবস্থায় আমাদেরকে এক্সকিউজ করবেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব এ ধরনের তথ্য আপনাদের দেওয়ার জন্য।' যোগ করেন তিনি।

প্রথম আসরের উদাহরণ টেনে নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, 'প্রথম আসরে ডেসটিনির সঙ্গে সরাসরি চুক্তি হয়েছিল। কিন্তু এবারের বিষয়টা আমি বলতে পারব না। তবে আমি শেয়ার করতে পারব, আমাকে একটু সময় দিন। এখানে অস্বচ্ছ্বতার কিছু নেই। এটা এজেন্সি ও স্পন্সরের মধ্যে চুক্তির ব্যাপার। এ জন্যই আমাদের বাধা আছে, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের নিজেদের মধ্যে আলোচনার ব্যাপার আছে, সেই আলোচনায় অনুমোদন পেলে আমরা এটা জানিয়ে দেব।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / টাইটেল স্পন্সরশিপ / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net