Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্মিথ

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2023, 10:00 am
Last modified: 05 January, 2023, 10:15 am

Related News

  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • স্মিথ-ম্যাকগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
  • কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাট
  • কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া
  • কোহলি-স্মিথের রাজত্বে ইতি টানলেন উইলিয়ামসন

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্মিথ

যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেংকারিতে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেট থেকে, সেই প্রোটিয়াদের বিপক্ষেই স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড টপকে গেলেন এ যুগের ব্র্যাডম্যান খ্যাত স্টিভেন স্মিথ। 
টিবিএস রিপোর্ট
05 January, 2023, 10:00 am
Last modified: 05 January, 2023, 10:15 am
সিডনি টেস্টে সেঞ্চুরি করার পথে স্টিভেন স্মিথ। ছবি: এএফপি

সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে স্যার ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্টিভেন স্মিথ। টেস্ট ক্রিকেটে স্মিথের সেঞ্চুরি এখন ৩০ টি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল দুজনের। 

যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেংকারিতে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেট থেকে, সেই প্রোটিয়াদের বিপক্ষেই স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড টপকে গেলেন এ যুগের ব্র্যাডম্যান খ্যাত স্টিভেন স্মিথ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার পর এখন টেস্টে স্মিথের সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ৩০ এ। ব্র্যাডম্যান করেছিলেন ২৯ টি সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করার পরপরই আউট হয়ে গেছেন স্মিথ। ১০৪ রান করে কেশব মহারাজের বলে তাকেই ক্যাচ তুলে দিয়েছেন স্মিথ। 

স্মিথের আগেই শতক তুলে নিয়েছেন ওপেনার উসমান খাজাও, সিডনি টেস্টে চালকের আসনে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩ উইকেট হারিয়ে ৩৫৯। খাজা ১৫৫ রানে এবং ট্রাভিস হেড ১ রানে অপরাজিত আছেন। খাজা-স্মিথের জুটি গড়েছিলেন ২০৯ রানের।  

ব্যাটে রানের বন্যা বইয়ে দেওয়ার কারণে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা হয় স্টিভেন স্মিথের। কিংবদন্তি ব্র্যাডম্যানের সেঞ্চুরির রেকর্ড টপকে যাওয়া সময়ের ব্যাপার ছিলো স্মিথের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটি করে ফেললেন তিনি। 

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট সেঞ্চুরি করার সংখ্যায় ম্যাথু হেইডেনকে ছুঁয়ে ফেললেন স্মিথ। তার সামনে এখন ৩২ সেঞ্চুরি করা স্টিভ ওয়াহ এবং ৪১ সেঞ্চুরি করা রিকি পন্টিং। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিংয়ের রেকর্ড ভাঙাকেই এখন পাখির চোখ করবেন স্মিথ। 

Related Topics

টপ নিউজ

স্টিভেন স্মিথ / স্যার ডন ব্র্যাডম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • স্মিথ-ম্যাকগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
  • কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাট
  • কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া
  • কোহলি-স্মিথের রাজত্বে ইতি টানলেন উইলিয়ামসন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net