Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

খেলা

টিবিএস ডেস্ক
16 June, 2021, 12:45 pm
Last modified: 16 June, 2021, 12:51 pm

Related News

  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার
  • স্মিথ-ম্যাকগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
  • হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়
  • হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার
  • বিদায়ী টেস্টের আগে চুরি হলো ওয়ার্নারের ব্যাগি গ্রিন

কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

আগামী ২৭ জুলাই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এই সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অ্যারন ফিঞ্চের দল। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে ২ আগস্ট সিরিজ শুরু হতে পারে।
টিবিএস ডেস্ক
16 June, 2021, 12:45 pm
Last modified: 16 June, 2021, 12:51 pm

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য গত মাসে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরে সেই দলে আরও ৬ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়। যদিও প্রাথমিক দলের সঙ্গে চূড়ান্ত দলের মিল রইলো না। এই দুই সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার শীর্ষ ছয়জন ক্রিকেটার। চোটের কারণে আসবেন না স্টিভেন স্মিথও। 

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য বুধবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নাম প্রত্যাহার করে নেওয়ায় সফরে থাকছেন না ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। তারা সবাই অনুরোধ করেছেন দলে তাদেরকে দলে বিবেচনা না করতে। কনুইয়ের চোটের কারণে স্মিথের আসা হচ্ছে না।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী পেসার ওয়েস অ্যাগার। তার বড় ভাই অ্যাশটন অ্যাগারও আছেন দলে। দলে ফিরেছেন অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান ও ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ান সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে। ম্যাকডারমট খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে।

ওয়ার্নার-কামিন্সদের না থাকার কারণ জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকল। আইপিএল থেকে দেশে ফেরার আগেই মালদ্বীপে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় তাদের। এই দুই সফরের আগেও থাকতে হবে কোয়ারেন্টিনে, সিরিজ হবে জৈব সুরক্ষা-বলয়ে। সফর থেকে দেশে ফিরে আবার ১৪ দিনের কোয়ারেন্টিন। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও একই নিয়ম। যে কারণে এই দুই সফরে থাকছেন না তারা। 

বড় তারকারা না থাকায় এটা অনেকের জন্য সুযোগ বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স। তিনি বলেন, 'দল নির্বাচনে সবাইকে না পেয়ে আমরা অবশ্যই হতাশ। তবে সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়াদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কোভিডের এই সময় আন্তর্জাতিক সফর সব অ্যাথলেটের জন্য বাড়তি অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে এটি অন্যদের জন্য সুযোগও, যারা এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দাবি জানাতে চায়।'

পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ যাবে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ ২৫ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ থেকেই বাংলাদেশে আসবে অজিরা। 

আগামী ২৭ জুলাই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এই সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অ্যারন ফিঞ্চের দল। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে ২ আগস্ট সিরিজ শুরু হতে পারে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ দিনে ৫টি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, ময়জেস হেনরিকেস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।

সফরকালীন রিজার্ভ: ন্যাথান এলিস, তানভির স্যাঙ্ঘা।

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর / ডেভিড ওয়ার্নার / স্টিভেন স্মিথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার
  • স্মিথ-ম্যাকগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
  • হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়
  • হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার
  • বিদায়ী টেস্টের আগে চুরি হলো ওয়ার্নারের ব্যাগি গ্রিন

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net