Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
১২৬ কোটি টাকায় কিনে সাত মাস পর ১৪০০ কোটি টাকায় বিক্রি!

খেলা

টিবিএস রিপোর্ট
03 January, 2023, 07:40 pm
Last modified: 04 January, 2023, 03:49 pm

Related News

  • বিশ্বজুড়ে স্বর্ণ উন্মাদনা: রেকো ডিক খনি ঘিরে পাকিস্তানের ১৫০ বিলিয়ন ডলারের স্বপ্ন
  • চোটে পড়ে মৌসুম শেষ এনসোর, কোপা আমেরিকা খেলা শঙ্কায়
  • নেইমারকে দলে ভেড়াতে বার্সেলোনা-চেলসির যতো চ্যালেঞ্জ
  • চেলসির নতুন জার্সিতে যে কারণে কোনো স্পন্সর নেই
  • বেনজেমার জায়গা পূরণে চেলসি তারকার দিকে নজর রিয়ালের

১২৬ কোটি টাকায় কিনে সাত মাস পর ১৪০০ কোটি টাকায় বিক্রি!

এনসো ফার্নান্দেজের জীবনে কাতার বিশ্বকাপের পরে এসেছে বড় পরিবর্তন। মূল একাদশে জায়গা পাবেন কিনা সেই প্রশ্ন থেকে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা এনসো নিজের বর্তমান ক্লাব বেনফিকাকেও সুযোগ করে দিয়েছেন বড় এক ফাটকা খেলার। 
টিবিএস রিপোর্ট
03 January, 2023, 07:40 pm
Last modified: 04 January, 2023, 03:49 pm
ক্লাব রেকর্ড ফি'তে এনসোকে দলে ভেড়াতে যাচ্ছে চেলসি। ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের আগে তিনি ছিলেন সম্ভাবনাময়ী একজন মিডফিল্ডার। বিশ্বকাপ শেষ হতে হতেই তিনি এখন সোনার খনি। যেই খনিকে বেনফিকা মাত্র ৭ মাস আগেই কিনেছিল মাত্র ১২৬ কোটি টাকা দিয়ে, সেই একই খনি তারা বিক্রি করতে যাচ্ছে প্রায় ১৪০০ কোটি টাকা দিয়ে। 

এনসো ফার্নান্দেজের জীবনে কাতার বিশ্বকাপের পরে এসেছে বড় পরিবর্তন। মূল একাদশে জায়গা পাবেন কিনা সেই প্রশ্ন থেকে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা এনসো নিজের বর্তমান ক্লাব বেনফিকাকেও সুযোগ করে দিয়েছেন বড় এক ফাটকা খেলার। 

গত বছর জুন মাসেই ক্লাব মৌসুম শুরু হওয়ার আগে এনসোকে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। ইউরোপের ফুটবলে বেনফিকা বেশ পরিচিত নাম, পরপর দুইবার ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছিল তারা। 

সেই ক্লাবের হয়ে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আলো ছড়িয়েছেন এনসো। পুরস্কার হিসেবে লিওনেল স্কালোনির বিশ্বকাপ দলেও জায়গা করে নেন তিনি। তবে মূল একাদশে জায়গা নিশ্চিত ছিলো না এনসোর। 

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হার শুধু আর্জেন্টিনার দলের ভাগ্যই ঘুরিয়ে দেয়নি, সাথে ঘুরিয়ে দিয়েছে এনসো ফার্নান্দেজের জীবনের চাকাও। সেই যে মেক্সিকো ম্যাচে একাদশে সুযোগ পেলেন, এরপর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে রেখেছেন বিরাট অবদান। 

স্বাভাবিকভাবেই বিশ্বকাপে ভালো খেলা তরুণ খেলোয়াড়দের উপর নজর রাখে ইউরোপের বড় ক্লাবগুলো। সেখানে এনসো ফার্নান্দেজ শুধু ভালোই খেলেননি, জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও, সাথে বিশ্বকাপের আগে বেনফিকার হয়ে তার দুর্দান্ত ফর্ম। ব্যস, আর যায় কোথায়! 

একলাফে এনসোর দাম বেড়ে ছুঁয়েছে আকাশ। বেনফিকা তার চুক্তিতে 'বাই আউট ক্লজ' রেখেছিল ১১২ মিলিয়ন পাউন্ড। ইংলিশ ক্লাব চেলসি এখন এনসোকে পেতে এই মূল্য দিতেও এক পায়ে রাজি!

তাই বেনফিকার ভাগ্যেও যে এই বড় দাওটা লেখা ছিলো, সেজন্য তারা এনসো ফার্নান্দেজকে নমনম করতেই পারে। ১২৬ কোটি টাকা খরচ করে কেনা খেলোয়াড়কে ৭ মাসের মাথায় বিক্রি করে তারা পেতে যাচ্ছে প্রায় ১৪০০ কোটি টাকা। 

এমন সোনার ডিম পাড়া রাজহাঁসকে এটুকু ধন্যবাদ বেনফিকা দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না!

Related Topics

টপ নিউজ

এনসো ফার্নান্দেজ / বেনফিকা / চেলসি / সোনার খনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • বিশ্বজুড়ে স্বর্ণ উন্মাদনা: রেকো ডিক খনি ঘিরে পাকিস্তানের ১৫০ বিলিয়ন ডলারের স্বপ্ন
  • চোটে পড়ে মৌসুম শেষ এনসোর, কোপা আমেরিকা খেলা শঙ্কায়
  • নেইমারকে দলে ভেড়াতে বার্সেলোনা-চেলসির যতো চ্যালেঞ্জ
  • চেলসির নতুন জার্সিতে যে কারণে কোনো স্পন্সর নেই
  • বেনজেমার জায়গা পূরণে চেলসি তারকার দিকে নজর রিয়ালের

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net