Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
দেশমের সমালোচনায় দুগারে, ফ্রান্সের কোচ হিসেবে দেখতে চান জিদানকে   

খেলা

টিবিএস ডেস্ক
25 December, 2022, 10:05 pm
Last modified: 25 December, 2022, 10:20 pm

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

দেশমের সমালোচনায় দুগারে, ফ্রান্সের কোচ হিসেবে দেখতে চান জিদানকে   

দেশমের কড়া সমালোচনা করে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলার বলেন, "আর্জেন্টাইনদের আমরা পাঁচ মিনিটে উড়িয়ে দিতাম, পপকর্নের মতো। তারা আমাদের চেয়ে দুর্বল দল ছিল। এই ম্যাচে কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা ছিল না, কিন্তু আমরা তো এভাবেই দেখতে অভ্যস্ত গত ১২ বছর ধরে (সত্যিকার অর্থে ১০), এটাই দেশমের স্টাইল যেখানে শুধু খেলার ফলাফলই সব।"
টিবিএস ডেস্ক
25 December, 2022, 10:05 pm
Last modified: 25 December, 2022, 10:20 pm
জিনেদিন জিদান ও ক্রিস্তোফে দুগারে। ছবি: সংগৃহীত

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্তোফে দুগারে জানিয়েছেন, প্রিয় বন্ধু জিনেদিন জিদান ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেই তিনি খুশি হবেন। সম্প্রতি কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর কোচ দিদিয়ের দেশমকে নিয়ে সমালোচনা চলছে। একই সাথে নতুন কোচের আসনে জিদানকে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।

কাতার বিশ্বকাপে অপ্রতিরোধ্য এক দল নিয়েই এসেছিল ফ্রান্স। এমনকি ফাইনালে প্রথমার্ধে আর্জেন্টিনার কাছে দুই গোল হজম করে ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা সত্ত্বেও অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করে ফ্রান্স। বলা যায় শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পের দক্ষতায়ই অতিরিক্ত সময়সহ খেলার স্কোরলাইন ৩-৩ এ নিয়ে আসে দেশমের দল। এরপরে খেলা টাইব্রেকারে গড়ায় এবং সেখানেই ব্যর্থ হয় ফ্রান্স। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর এক সপ্তাহ হয়ে গেলেও দলের এই পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসিরা। ক্রিস্তোফে দুগারেও তাদেরই মধ্যে একজন। 

দুগারে অভিযোগ তুলে বলেন, "বিষয়টা এটা না। এখনও পাঁচ, দশ কিংবা পনেরো বছর পড়ে আছে কিনা সেটা আমার দেখার বিষয় না, কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটিও আমার উপর নির্ভরশীল না। কিন্তু আমি কাকে কোচের আসনে দেখতে পছন্দ করবো তা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমি জিজুকেই (জিদান) দেখতে চাই।"

তিনি আরও যোগ করেন, "দেশম কি বলে সেটা আমি শুনেছি, কিন্তু আমরা এটা বলতে পারি না যে কেউ বারো বছর ধরে থাকবে একই জায়গায়, বিশেষ করে যখন যোগ্য উত্তরসূরি রয়েছে, যিনি কিনা টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এবং যিনি সত্যিই ফ্রান্সের জন্য কিছু একটা অর্জন করার ক্ষমতা রাখেন।"

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ী এই তারকা বলেন, "আপনি ফুটবল নিয়ে এভাবে কিছু বলতে পারেন না। যখন জিতে যান, যেমন ২০১৮ বিশ্বকাপে, তখন ধরনটা ছিল এমন- "আমি কিছুই পাত্তা দেইনা, দিব না"; কিন্তু যখন আপনি হেরে যান তখন অনেক ব্যাখ্যা, অনেক বিতর্ক চলে আসে, অন্ততপক্ষে ম্যাচের প্রস্তুতির বিষয়ে। সেসব কি সবাই শোনেনি? তারা কি ভেবেছিল 'ডিডি ক্যাট' এবং এক কিলিয়ান এমবাপ্পে দিয়েই বিশ্বকাপ জেতা যাবে? তারা এবারের ফাইনালে ৮০ মিনিট পর্যন্ত যেভাবে খেলেছে, ১৯৯৮-এ হলে আমি তা কল্পনাও করতে পারতাম না!"

দুগারের ভাষ্যে, "আর্জেন্টাইনদের আমরা পাঁচ মিনিটে উড়িয়ে দিতাম, পপকর্নের মতো। তারা আমাদের চেয়ে দুর্বল দল ছিল, তাদের বিপক্ষে খেলা ছিল এক প্রকার উপহারের মতো। এই ম্যাচে কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা ছিল না, কিন্তু আমরা তো এভাবেই দেখতে অভ্যস্ত গত ১২ বছর ধরে (সত্যিকার অর্থে ১০), এটাই দেশমের স্টাইল যেখানে শুধু খেলার ফলাফলই সব।"

সূত্র: ট্রাইবাল ফুটবল

Related Topics

টপ নিউজ

ক্রিস্তোফে দুগারে / দিদিয়ের দেশম / ফ্রান্স / কোচ / জিনেদিন জিদান / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net