Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
মেসি বললেন, ‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’

খেলা

টিবিএস রিপোর্ট
17 December, 2022, 06:25 pm
Last modified: 17 December, 2022, 06:42 pm

Related News

  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

মেসি বললেন, ‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’

একবার খুব কাছে গিয়েও শিরোপার স্বাদ নেওয়া হয়নি লিওনেল মেসির। আট বছর পর আবারও শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা। এবার শিরোপা উঁচিয়ে ধরতে প্রস্তুত আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
টিবিএস রিপোর্ট
17 December, 2022, 06:25 pm
Last modified: 17 December, 2022, 06:42 pm
আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসির 'অমরত্বের' আলোচনায় অনেকেই বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ টানেন। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন না তুললেও সর্বকালের সেরার সিদ্ধান্তে পৌঁছাতে অনেকেই তার হাতে একটি বিশ্বকাপ ট্রফি দেখতে চান। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টাইন এই ফুটবল জাদকুরেরও চাওয়া একটি সোনালী শিরোপা, স্বপ্নের শিরোপা। 

একবার খুব কাছে গিয়েও শিরোপার স্বাদ নেওয়া হয়নি মেসির। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় তাদের। আট বছর পর আবারও শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। 

স্বভাবতই দল ও সব আর্জেন্টাইনের মতো ফাইনাল নিয়ে রোমাঞ্চিত মেসিও। সেটা বুঝিয়েও দিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এডিডাসের সঙ্গে এক পার্টনারশিপ পোস্টে মেসি জানালেন, ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। 

বুট পরার একটি ছবি পোস্ট করে আর্জেন্টাইন প্লেমেকার পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা।' হ্যাশট্যাগে লিখেছেন এডিডাসের স্লোগান, 'ইম্পসিপল ইস নাথিং।' এডিডাসের স্লোগান হলেও মেসি নিশ্চয়ই এটা মনেপ্রাণে বিশ্বাস করেন। আর সেই বিশ্বাস নিয়ে কাল ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবেন তিনি। 

তার এই পোস্টে স্বস্তির খবরই খুঁজে নেবেন আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা। কারণ বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের হাল্কা চোট আছে তার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর বারবার পায়ে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। ফাইনালের আগে আর্জেন্টিনার প্রথম দিনের অনুশীলনেও ছিলেন না তিনি। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, অর্ধেক ফিট থাকলেও খেলবেন মেসি। তবে এই ঘোষণা অনুযায়ী হয়তো আরও ফিট হিসেবই শিরোপার লড়াইয়ে নামতে পারবেন আর্জেন্টিনা প্রাণ ভোমরা। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net