Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
মেসির শেষ বিশ্বকাপের প্রশ্নে যা বললেন আর্জেন্টিনার কোচ

খেলা

টিবিএস ডেস্ক
13 December, 2022, 06:10 pm
Last modified: 14 December, 2022, 01:04 am

Related News

  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

মেসির শেষ বিশ্বকাপের প্রশ্নে যা বললেন আর্জেন্টিনার কোচ

বয়স চলছে ৩৫, পরের বিশ্বকাপ খেলাটা মেসির জন্য সহজ ব্যাপার নয়। এ ছাড়া বিদায়ের ইঙ্গিতও দিয়ে রেখেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। এই সিদ্ধান্ত কি মেসি বদলাবেন?
টিবিএস ডেস্ক
13 December, 2022, 06:10 pm
Last modified: 14 December, 2022, 01:04 am

শিরোপা স্বপ্নে বিভোর আর্জেন্টিনা ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে। কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ সময় আজ রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। জিতলে ফাইনাল, না জিতলেও আরেকটি ম্যাচ থাকবে; সেটা তৃতীয় স্থান নির্ধারণী। বিশ্বকাপ শেষের পথে চলে আসায় একটি প্রশ্ন উঠে যাচ্ছে, এটাই কি লিওনেল মেসির শেষ বিশ্বকাপ?

এই প্রশ্নের যথার্থতা আছে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর বেশ আগেই জানিয়ে রেখেছেন, এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। ক্রোয়েশিয়া ম্যাচের আগে তাই এই প্রসঙ্গটিও উঠলো। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হালো আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। আর্জেন্টাইন এই কোচ অবশ্য পরিস্কার করে কিছুই বললেন না। 

বয়স চলছে ৩৫, পরের বিশ্বকাপ খেলাটা মেসির জন্য সহজ ব্যাপার নয়। এ ছাড়া বিদায়ের ইঙ্গিতও দিয়ে রেখেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী। এই সিদ্ধান্ত কি মেসি বদলাবেন? আর্জেন্টিনার কোচ বললেন, 'দেখা যাক সে (জাতীয় দলের হয়ে) খেলা চালিয়ে যায় কিনা। তখন আমরা নিশ্চিত হতে পারব, তার খেলা আমরা উপভোগ করে যেতে পারব কি না।'

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ৯ জন ফুটবলার হলুদ কার্ড দেখেন। এর মধ্যে পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় আকুনা ও মনজালো মন্তিয়েল খেলতে পারবেন না সেমি-ফাইনালে। আছে ডি পল ও ডি মারিয়ার চোট নিয়েও দুশ্চিন্তা। যদিও স্কালোনি জানিয়েছেন, এ দুজন ভালো আছেন। তিনি বলেন, 'আমরা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব, তবে দুজনই ভালো আছে।'

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের কৌশল সম্পর্কে প্রশ্ন করা হলে আর্জেন্টিনার কোচ বলেন, 'নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের বিপক্ষে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, তেমন প্রস্তুতিই থাকবে। সৌদি আরবের কাছে হারের পর থেকেই সব ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবাই জানে আমরা নিজেদের সেরাটাই দেব।'

ক্রোয়েশিয়া শক্ত বাধা হলেও সেমি-ফাইনালে নিজেদের রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিতে পারে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে চারবার সেমি-ফাইনাল (১৯৭৮ বিশ্বকাপ ভিন্ন ফরম্যাটে খেলা হয়) খেলা আর্জেন্টিনা প্রতিবারই বিজয়ের হাসি হেসে মাঠ ছেড়েছে। কোনো প্রতিপক্ষই পারেনি তাদের হারের স্বাদ দিতে। 

বিশ্বকাপ ইতিহাসের শুরুর লগ্ন থেকে এই রেকর্ড ধরে রেখেছে আর্জেন্টিনা। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরেই সেমি-ফাইনাল খেলে তারা। সেবার ফাইনালে হার মানা দেশটি পরে ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে। প্রতিবারই তারা সেমির বাধা পেরিয়ে উঠে যায় ফাইনালে। এবার ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠার হাতছানি লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির সামনে। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / লিওনেল স্কালোনি / আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net