Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
‘জার্মানির বাদ পড়াটা চরম বিপর্যয়’

খেলা

টিবিএস ডেস্ক
02 December, 2022, 05:35 am
Last modified: 02 December, 2022, 05:38 am

Related News

  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • হাঙ্গেরিকে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে জার্মানি
  • স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু স্বাগতিক জার্মানির
  • আজ মাঠে গড়াচ্ছে ইউরো, নজর রাখতে হবে যাদের ওপর

‘জার্মানির বাদ পড়াটা চরম বিপর্যয়’

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে সময়টা ভালো যায়নি, গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় জার্মানি। সেটার পুনরাবৃত্তি ঘটলো এবার। অথচ এই দুই আসরের আগে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে মাত্র একবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ফুটবলের এই পরাশক্তি।
টিবিএস ডেস্ক
02 December, 2022, 05:35 am
Last modified: 02 December, 2022, 05:38 am

দল তারকা ঠাসা না হলেও কাতার বিশ্বকাপে জার্মানিকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবা হচ্ছিল। সেটা অবশ্য তাদের বিশ্বকাপ রেকর্ড ও চারবারের চ্যাম্পিয়ন হওয়ার কারণে মূলত। কিন্তু মাঠের লড়াইয়ে অন্য চিত্র। হারে শুরু করা জার্মানি জয়ে গ্রুপ শেষ করলেও শেষ ষোলোতে উঠতে পারেনি। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। এমন বিদায়কে টমাস মুলার বলছেন 'চরম বিপর্যয়।'

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় জর্মানি। ঝুলিতে মাত্র এক পয়েন্ট থাকায় এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু ৪-২ গোলের জয়ও তাদের বিদায় ঠেকাতে পারেনি। একই সময়ে শুরু হওয়া জাপান-স্পেনের ম্যাচের সমীকরণের মারপ্যাঁচে পড়ে থেকে গেছে তাদের বিশ্বকাপ যাত্রা। একটি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এবারের মতো বিশ্বকাপ যাত্রা থামাতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

রাশিয়া বিশ্বকাপে সময়টা ভালো যায়নি, গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয় তাদের। সেটার পুনরাবৃত্তি ঘটলো এবার। অথচ এই দুই আসরের আগে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে মাত্র একবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ফুটবলের এই পরাশক্তি। তাই টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়াটাকে চরম বিপর্যয় হিসেবে দেখছেন জার্মানির হয়ে বিশ্বকাপে ১০টি গোল করা মুলার। 

কোস্টারিকার বিপক্ষে জিতেও দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়ার পর মুলার বলেন, 'এটা একটা চরম বিপর্যয়। এটা আমাদের জন্য অবিশ্বাস্য রকমের তিক্ত অভিজ্ঞতা। কারণ আমাদের ফলাফল যথেষ্ট হতো… (যদি জাপানের কাছে স্পেন না হারতো)। শক্তিহীনতার অনুভূতি হচ্ছে।'

২০১০ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক হয় মুলারের, সে বছর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিষেকও হয়ে যায় এই ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এরপর দেশের জার্সিতে খেলেছেন ১২১টি ম্যাচ, করেছেন ৪৩টি গোল। অনেকেই তার শেষ দেখতে পাচ্ছেন। অবসর নিয়ে ম্যাচের পর প্রশ্ন করা হলে মুলার বলেন, 'যদি জার্মানির হয়ে এটাই আমার শেষ খেলা হয়ে থাকে, তাহলে এটা খুবই আনন্দের ছিল। আপনাকে অনেক ধন্যবাদ।'

জাপানের বিপক্ষে হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হয় জার্মানির। পরের ম্যাচেও সুবিধা করতে পারেনি তারা, স্পেনের বিপক্ষে আটকে যায় ড্রয়ের ফাঁদে। শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না, কিন্তু ছিল অনেক সমীকরণ। কিন্তু স্পেনের হারে সমীকরণ পাল্টে যায়, যা আর মেলানো হয়নি জার্মানির। তাই গ্রুপ পর্ব থেকেই তারা চলে গেলো দর্শক সারিতে।

Related Topics

টপ নিউজ

টমাস মুলার / জার্মানি ফুটবল দল / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • হাঙ্গেরিকে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে জার্মানি
  • স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু স্বাগতিক জার্মানির
  • আজ মাঠে গড়াচ্ছে ইউরো, নজর রাখতে হবে যাদের ওপর

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net