Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
রোনালদোর গোল মনে করে উদযাপন করেন ব্রুনো ফার্নান্দেসও

খেলা

টিবিএস ডেস্ক
29 November, 2022, 06:55 pm
Last modified: 29 November, 2022, 07:01 pm

Related News

  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

রোনালদোর গোল মনে করে উদযাপন করেন ব্রুনো ফার্নান্দেসও

নিজের গোল মনে করে উদযাপন করায় রোনালদোকে সমালোচনা হয়েছে। তবে ব্রুনো মনে করেন, দলের জয়ে কে গোল দিলো; সেটা মূখ্য নয়। দলের সাফল্যই শেষ কথা।
টিবিএস ডেস্ক
29 November, 2022, 06:55 pm
Last modified: 29 November, 2022, 07:01 pm

ঘানাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু। পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষেও দাপট দেখিয়েছে পর্তুগাল। লাতিন আমেরিকা অঞ্চলের দেশটিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। দুটি গোলই করেন ব্রুনো ফার্নান্দেস। যদিও প্রথম গোলটি নিয়ে ধোঁয়াশা ছিল, শুরুতে গোলটি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেওয়া হয়। অগ্রজের গোল মনে করে উদযাপনও করেন ব্রুনো। 

শুরুতে দেখে মনে হয়, রোনালদোর হেডেই গোল হয়েছে। কিন্তু টিভি রিপ্লেতে দেখার পর তৈরি হয় ধোঁয়াশা। গোলটা রোনালদোর নাকি, ব্রুনোর, তা নিয়ে গবেষণা শুরু হয়। ৫৪ মিনিটে পর্তুগালের করা প্রথম গোলটির পাশে রোনালদোর নাম লেখা হয়। যদিও পরে গোলের মালিকানা দেওয়া হয় বর্তমান পর্তুগাল দলের অন্যতম সেরা খেলোয়াড় ব্রুনোকে। 

৫৪তম মিনিটে ফরোয়ার্ড রাফায়েল লিয়াওর পাস থেকে বলে গোল মুখে শট নেন ব্রুনো। গোলমুখে যাওয়ার সময় হেডের চেষ্টার করেন রোনালদো। তখন মনে হয়েছে তার মাথা ছুঁয়ে বল জালে জড়িয়েছে। রোনালদো নিজের গোল মনে করেই উদযাপন শুরু করেন, সতীর্থরাও তাই মনে করে উদযাপনে যোগ দেন। পরে টিভি রিপ্লে দেখে রোনালদোর গোল বাতিল করে গোলদাতা হিসেবে ব্রুনোর নাম লেখে ফিফা।  

অবস্থানটা এমন ছিল যে, সবাই রোনালদোর গোলই মনে করেছিলেন। ব্রুনোও তাই ভেবেছিলেন। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারের সাফল্য উদযাপনে শামিল হন তিনি। পরে গোলটি নিজের নামে দেখে চমকে যান ব্রুনো। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা এই মিডফিল্ডার বলেছেন, 'রোনালদোর গোল ভেবে আমিও উদযাপন করেছি। আমার কাছে মনে হলো, বল স্পর্শ করেছে সে। আমার লক্ষ্য ছিল রোনালদোকে বল দেওয়া।

নিজের গোল মনে করে উদযাপন করায় রোনালদোকে নিয়ে সমালোচনা হয়েছে। তবে ব্রুনো মনে করেন, দলের জয়ে কে গোল দিলো; সেটা মূখ্য নয়। দলের সাফল্যই সব। তার ভাষায়, 'কে গোল করলো, তা বড় নয়। দলের জয়ে আমরা খুশি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরের রাউন্ড নিশ্চিত করে আমরা আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করেছি।' ৫৪তম মিনিটে প্রথম গোল করা ব্রুনো যোগ করা সময়ে (৯০+৩) পেনাল্টি তেকে নিজের দ্বিতীয় গোল করেন। 

Related Topics

টপ নিউজ

ব্রুনো ফার্নান্দেজ / ক্রিশ্চিয়ানো রোনালদো / কাতার বিশ্বকাপ / গোল নিয়ে বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net