Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
গতির ঝড় তুলেও জিততে পারলো না ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের কেউই

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2022, 03:05 am
Last modified: 26 November, 2022, 03:45 am

Related News

  • ২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • যেভাবে পানির বোতল কাজে লাগিয়ে ইংল্যান্ডকে সেমিতে তুললেন পিকফোর্ড

গতির ঝড় তুলেও জিততে পারলো না ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের কেউই

মুহুর্মুহু আক্রমণ চালিয়ে গেল ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র দুই দলই, যা চললো শেষ পর্যন্ত। আক্রমণ সাজানো বা গোলের সম্ভাবনা জাগলো বেশ কয়েকবার। কিন্তু কোনো দলই খুঁজে পেলো না জালের ঠিকানা।
টিবিএস রিপোর্ট
26 November, 2022, 03:05 am
Last modified: 26 November, 2022, 03:45 am

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই উঠলো গতির ঝড়। বল এখন এই প্রান্তে তো মুহূর্তেই অন্য প্রান্তে। মুহুর্মুহু আক্রমণ চালিয়ে গেল ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র দুই দলই, যা চললো শেষ পর্যন্ত। আক্রমণ সাজানো বা গোলের সম্ভাবনা জাগলো বেশ কয়েকবার। কিন্তু কোনো দলই খুঁজে পেলো না জালের ঠিকানা, মাঠ ছাড়তে হলো ড্রয়ের সান্ত্বনা নিয়ে।  

শুক্রবার রাতে আল বাইত স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ইংলিশরা। দুই ম্যাচে একটিতে জেতা ইরান ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। দুই ম্যাচেই ড্র করে দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে যুক্তরাষ্ট্র। এক হার ও এক ড্র করা ওয়েলস এক পয়েন্ট নিয়ে তলানিতে।

গতিময় ফুটবল খেলা ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র বল দখলের লড়াই থেকে প্রায় সব কিছুতেই কাছাকাছি ছিল। বিশাল জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ইংল্যান্ড ৫৬ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে। তবে আক্রমণে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। গোলমুখে তাদের নেওয়া ১০টি শটের একটি লক্ষ্যে ছিল। ইংল্যান্ড শট নেয় ৮টি, লক্ষ্যে ছিল ৩টি। 

ম্যাচের দশম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করে ইংলিশরা। ডান প্রান্ত থেকে বুকোয়া সাকার কাটব্যাক থেকে ছোট ডি-বক্সের সামনে বল পান হ্যারি কেইন। কিন্তু যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ওয়াকার জিমারম্যান দৃঢ়তার সাথে এই আক্রমণ ফেরান। ১৭তম মিনিটে ওয়েস্টন ম্যাককিনের ক্রস থেকে হেড নেন হাজি রাইট, তবে লক্ষ্যভ্রষ্ট হয়।

২৬তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন যুক্তরাষ্ট্রের ম্যাককিনে। টিমোথি উইয়াহর ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পান তিনি। কিন্তু অনেক উপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। ৩৩তম মিনিটে ইউনুস মুসাহর কাছ থেকে বল পেয়ে শট নেন ক্রিস্টিয়ান পালিসিক। তার নেওয়া শট ইংলিশ গোলরক্ষকের হাত ছুঁয়ে বারপোস্টে লেগে ফিরে আসে।

৪১তম মিনিটে আবারও আক্রমণে যায় যুক্তরাষ্ট্র। ডি-বক্সে ঢুকে শট নেন সার্জিনো ডেস্ট, গোলের দেখা মেলেনি। ৪৩তম মিনিটে পালিসিকের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একটু পরই পাল্টা আক্রমণে যায় ইংল্যান্ড। দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে সাকাকে কাটব্যাক করে লুক শ। তবে সাকার নেওয়া শট লক্ষ্যে থাকেনি। 

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধ জমেনি, ছিল না তেমন গতি। বেশিরভাগ সময়ে মাঝমাঠেই বল ঘোরাফেরা করে। ৪৯তম মিনিটে যুক্তরাষ্ট্রের রাইটের নেওয়া শট দারুণ দক্ষতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার। পরের মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মিডফিল্ডার ম্যাককিনে, উড়িয়ে মারেন তিনি। 

ম্যাচের শেষ দিকে ইংলিশরা খেলার ধার বাগান। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা, যদিও শেষ পর্যন্ত খেই হারিয়ে তা নষ্ট করে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড। শ-এর ফ্রি-কিক থেকে ফাঁকায় থাকা হ্যারি কেইন হেড নেন, কিন্তু তা লক্ষ্যে থাকেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ / ইংল্যান্ড ফুটবল দল / যুক্তরাষ্ট্র ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • যেভাবে পানির বোতল কাজে লাগিয়ে ইংল্যান্ডকে সেমিতে তুললেন পিকফোর্ড

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net