Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
‘আমাদের জিততে হবে অথবা জিততে হবে’

খেলা

টিবিএস ডেস্ক
25 November, 2022, 11:15 pm
Last modified: 25 November, 2022, 11:22 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

‘আমাদের জিততে হবে অথবা জিততে হবে’

কঠিন অবস্থায় দল, ম্যাচের আগেরদিন তাই সংবাদ সম্মেলনে কঠিন সব প্রশ্নেরই উত্তর দিতে হয়েছে অধিনায়ক মেসিকে। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর হিসাবটা সহজ রেখেছেন।
টিবিএস ডেস্ক
25 November, 2022, 11:15 pm
Last modified: 25 November, 2022, 11:22 pm

বিশ্বকাপ বাছাই পর্বে দাপুটে পথচলা, অপরাজেয় থাকার রেকর্ড। এই যাত্র অবশ্য আরও আগে শুরু। ২০১৯ কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর আর্জেন্টিনার বিপক্ষে কেউ জিততে পারেনি। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ফেবারিট হিসেবে কাতার বিশ্বকাপে খেলতে যায় আলবিসেলেস্তেরা। 

কিন্তু চোখ যাদের শিরোপায়, তারাই কিনা প্রথম ম্যাচে হোঁচট খায়। এক হারেই দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ দুর্গম হয়ে উঠেছে। শেষ ষোলোর টিকে কাটতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনাকে। দুইয়ের হিসাব পরে, মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি লাতিন আরেমিকা অঞ্চলের দেশটির জন্য হয়ে উঠেছে বাঁচা মরার লড়াই। 

এই হিসাব বুঝিয়ে দিতে হচ্ছে না;  'ডু অর ডাই' ম্যাচের আগে লিওনেল মেসি জানিয়েছেন, জয়ের বিকল্প দেখছেন না তিনি। তার ভাষায়, হয় আর্জেন্টিনাকে জিততে হবে, না হয় জিততেই হবে। এমন লক্ষ্য নিয়ে শনিবার উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মুখোমুখে হচ্ছেন মেসি-ডি মারিয়ারা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে। 

কঠিন অবস্থায় দল, ম্যাচের আগেরদিন তাই সংবাদ সম্মেলনে কঠিন সব প্রশ্নেরই উত্তর দিতে হয়েছে অধিনায়ক মেসিকে। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর হিসাবটা সহজ রেখেছেন। 'অপশন' যে একটাই, তা মনে করিয়ে দিয়ে মেসি বলেছেন, 'আমাদের জিততে হবে অথবা জিততে হবে।'

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হয় আর্জেন্টিনার। শক্তি-সামর্থ্যে অরেক এগিয়ে থাকা আর্জেন্টিনার মেসির গোলে শুরুতে এগিয়ে যায়। কিন্তু বিরতির পর পাল্টে যায় ম্যাচের চেহারা। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুটি গোর হজম করে তারা। এরপর অনেক চেষ্টা করেও জালের ঠিকানা পায়নি তারা। 

এই ম্যাচেও পুরনো সমস্যা ফিরে এসেছিল। সেই রক্ষণভাগের দুর্বলতার খেসারতই দিতে হয়েছে আর্জেন্টিনাকে। ছিল আরও কিছু ভুল। মেক্সিকো ম্যাচের আগে মেসি বলছেন, একই ভুল করার আর সুযোগ নেই। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, 'ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের ওপর। আর আমাদেরকে নিজেদের মৌলিক বিষয়ে ফিরে যেতে হবে।'

অনেক চাপে থাকলেও মেক্সিকোর বিপক্ষে অবশ্য অনুপ্রেরণার জায়গা আছে আর্জেন্টিনার। বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনবারের সাক্ষাতে তিনবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। প্রথম বিশ্বকাপেই (১৯৩০) দেখা হয় দুই দলের। প্রথম রাউন্ডের ম্যাচে মেক্সিকোকে ৬-৩ গোলে হারায় আর্জেন্টিনা। পরের সাক্ষাত ২০০৬ সালে, শেষ ষোলোয় আর্জেন্টিনা জেতে ২-১ গোলে। সর্বশেষ ২০১০ সালে শেষ ষোলোয় ৩-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা।   

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net