Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
‘আর্জেন্টিনার হারে পৃথিবী বদলে যায়নি’

খেলা

টিবিএস ডেস্ক
24 November, 2022, 06:25 pm
Last modified: 24 November, 2022, 06:32 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল

‘আর্জেন্টিনার হারে পৃথিবী বদলে যায়নি’

এক হারে যে সব শেষ হয়ে যায় না, পৃথিবী বদলে যায় না; লড়াকুরা সেটা বিশ্বাস করেন। টেনিসের এই সুপার স্টারও সেই বিশ্বাসীদের একজন।
টিবিএস ডেস্ক
24 November, 2022, 06:25 pm
Last modified: 24 November, 2022, 06:32 pm

দীর্ঘ ক্যারিয়ারে কতো সাফল্যই তো পেয়েছেন রাফায়েল নাদাল। স্প্যানিশ এই টেনিস কিংবদন্তি চুমু এঁকেছেন রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপায়। কিন্তু প্রায় দুই দশকের টেনিস ক্যারিয়ারে সব সময় ভালো সময়ই যায়নি। পাড়ি দিতে হয়েছে চড়াই-উতরাই, সঙ্গী হয়েছে হতাশা। হারের যন্ত্রণা ভালো করেই জানা আছে তার। এ কারণে আর্জেন্টিনার দলের অবস্থা ভালোভাবেই বুঝতে পারছেন নাদাল। 

এক হারে যে সব শেষ হয়ে যায় না, পৃথিবী বদলে যায় না; লড়াকুরা সেটা বিশ্বাস করেন। টেনিসের এই সুপার স্টারও সেই বিশ্বাসীদের একজন। নাদাল মনে করেন, সৌদি আরবের বিপক্ষে হারে আর্জেন্টিনার সব শেষ হয়ে যায়নি। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সামর্থ্য আছে লিওনেল মেসির দলের। 

কাতার বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। তারকা ঠাসা দলটি সৌদি আরবের বিপক্ষে সহজেই জিতবে, এমনই ভেবেছিলেন সবাই। কিন্তু আর্জেন্টিনাকে চমকে দিয়ে ২-১ গোলে ঐতিহাসিক জয় তুলে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি। অঘটন বলে হায় হায় রব উঠেছে সবখানে। তাদের উদ্দেশ্যেই যেন নাদাল বললেন, এখন অনেক কিছু বাকি আছে।

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে এক প্রীতি ম্যাচ খেলতে নামার আগে নাদাল বলেন, 'আমি কোনো কিছুতে চরমপন্থী নই। কখনও উচ্ছ্বাসে ভেসে যাই না বা হতাশায় ভেঙে পড়ি না। (সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারে) পৃথিবী বদলে যায়নি। তারা শুধু একটি ম্যাচ হেরেছে এবং এখনও দুটি ম্যাচ বাকি আছে।'

নাদাল মনে করিয়ে দিলেন, কোপা জিতে এসেছে আর্জেন্টিনা। ৩৬ ম্যাচ অপরাজিত থাকার ব্যাপারটি উল্লেখ করে তিনি বলেন, 'কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে এসেছে তারা। ইতিহাসের সর্বোচ্চ (দ্বিতীয় সর্বোচ্চ) অপরাজিত যাত্রার একটি ছিল তাদের। তো আত্মবিশ্বাস হারানোর কিছু নেই। আমি এখনও মনে করি, আর্জেন্টিনা সামনে এগিয়ে যাওয়ার যোগ্য দাবিদার।'

রিয়াল মাদ্রিদের পাঁড় ভক্ত নাদাল। তবে বার্সেলোনার মেসির জন্য সম্মানের কমতি নেই তার। আর্জেন্টাইন জাদুকরকে প্রশংসা ভাসিয়ে এই স্প্যানিয়ার্ড বলেন, 'বছরের পর বছর রিয়াল মাদ্রিদের কাছ থেকে সাফল্য ছিনিয়ে নিয়েছে মেসি। তবে একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আপনি এমন বিশেষ কারো প্রশংসা সবসময় করবেন।'

'আমরা ভাগ্যবান ছিলাম যে, লা লিগায় তার খেলোয়াড়ি জীবনের সেরা বছরগুলো দেখতে পেয়েছি। বিশ্বের খেলাধুলার মঞ্চে সে আমাদের অনেক বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে। ফুটবল এবং খেলাধুলার ইতিহাসে সেরাদের একজন সে।' যোগ করেন নাদাল। 

Related Topics

টপ নিউজ

রাফায়েল নাদাল / কাতার বিশ্বকাপ / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net