Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
১৯৯২ ও ২০২২ বিশ্বকাপের যে ৭ মিল!

খেলা

টিবিএস রিপোর্ট
11 November, 2022, 08:35 pm
Last modified: 11 November, 2022, 10:46 pm

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ভারতের চাপে আইসিসির চাপিয়ে দেয়া কোনো অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

১৯৯২ ও ২০২২ বিশ্বকাপের যে ৭ মিল!

১৯৯২ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জিতে পাকিস্তান। মেলবোর্নের ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও মেলবোর্নে, প্রতিপক্ষও সেই ইংল্যান্ড।
টিবিএস রিপোর্ট
11 November, 2022, 08:35 pm
Last modified: 11 November, 2022, 10:46 pm
ছবিঃ এএফপি

১৯৯২ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওডিআই বিশ্বকাপ জিতে পাকিস্তান। মেলবোর্নের ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও মেলবোর্নে, প্রতিপক্ষও সেই ইংল্যান্ড। 

এরকম আরো বেশ কয়েকটি মিল খুঁজে পাওয়া গেছে ১৯৯২ এবং ২০২২ এর বিশ্বকাপের। চলুন দেখে নেই মিলগুলোঃ    

১/ মেলবোর্নে ফাইনাল- 

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হতে যাচ্ছে এই মাঠেই। 

২/ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান- 

১৯৯২ বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। এবারের বিশ্বকাপের সেমি-ফাইনালেও কিউইদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাবর আজমের দল। 

৩/  সেমি-ফাইনালিস্টদের মধ্যে গ্রুপ পর্বে সবথেকে কম পয়েন্ট পাকিস্তানের- 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমি-ফাইনালিস্টদের মধ্যে গ্রুপ পর্বে সবার থেকে কম পয়েন্ট পেয়েছে পাকিস্তানই। ভারতের ৮ পয়েন্ট, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পয়েন্ট ছিলো ৭ করে, সেখানে পাকিস্তানের সংগ্রহ ছিলো ৬ পয়েন্ট। ১৯৯২ বিশ্বকাপেও গ্রুপ পর্বে ৯ পয়েন্ট পেয়ে ৪র্থ হয় পাকিস্তান, সেই বিশ্বকাপে পাকিস্তানই একমাত্র সেমি-ফাইনালিস্ট ছিলো যারা গ্রুপ পর্বে ১০ পয়েন্ট এর কম পেয়েছিল। 

৪/ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া- 

১৯৯২ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে আসে যৌথ স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৯৮৭ বিশ্বকাপ জেতার পর নিজেদের মাটিতে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নেমেছিল অজিরা। ২০২২ বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াই। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল অজিদের সামনে। যদিও ১৯৯২ বিশ্বকাপের মতোই গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় স্বাগতিকরা।  

৫/  র‍্যাংকিংয়ের নিচের দলের সাথে ইংল্যান্ডের হার- 

১৯৯২ বিশ্বকাপে ফাইনালে উঠলেও র‍্যাংকিংয়ের তলানির দল জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল ইংল্যান্ড। এবারের বিশ্বকাপেও গ্রুপ পর্বে র‍্যাংকিং এ নিজেদের থেকে নিচে থাকা আয়ারল্যান্ডের সাথে হেরেছে ইংলিশ রা। 

৬/  ভারতের কাছে পাকিস্তানের হার- 

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপেও ভারতের জেতা দুটি ম্যাচের একটি ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন শচীন টেন্ডুলকার, আর এবার ম্যান অব দ্যা ম্যাচ ভারতের ভিরাট কোহলি। 

৭/  উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হার- 

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এর উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৯৯২ বিশ্বকাপের প্রথম ম্যাচেও কিউইদের কাছে হেরেছিলো অজিরা। 

এত এত মিল দেখার পর কারো মনে প্রশ্ন জাগতেই পারে, ১৯৯২ বিশ্বকাপের মতো কী এবারও চ্যাম্পিয়নের মুকুট বাবর আজমের দলের হাতেই উঠবে? নাকি গ্রাহাম গুচরা না পারলেও এবার ইতিহাস বদলাবে জস বাটলারের উড়ন্ত ইংল্যান্ড? জানতে হলে চোখ রাখতে হবে ১৩ নভেম্বর, মেলবোর্নের ফাইনালে। 

Related Topics

টি টোয়েন্টি বিশ্বকাপ / ইংল্যান্ড ক্রিকেট দল / পাকিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ভারতের চাপে আইসিসির চাপিয়ে দেয়া কোনো অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net