Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ঝলমলে ইনিংসে কয়েকটি রেকর্ড রাজার, জিম্বাবুয়ের সহজ জয়

খেলা

17 October, 2022, 08:55 pm
Last modified: 17 October, 2022, 09:04 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে

ঝলমলে ইনিংসে কয়েকটি রেকর্ড রাজার, জিম্বাবুয়ের সহজ জয়

চোখ ধাঁধানো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন সিকান্দার রাজা। পরে বোলারদের কৃতিত্বে আইরিশদের অল্প রানেই থামায় তারা। দলের সহজ জয়ের দিনে বিশ্বকাপে কয়েকটি রেকর্ড নিজের করে নেন রাজা।
17 October, 2022, 08:55 pm
Last modified: 17 October, 2022, 09:04 pm

ম্যাচটি যেন কেবল সিকান্দার রাজারই ছিল। তেড়েফুঁরে শুরু করে আয়ারল্যান্ডের বোলারদেরকে শাসন করে গেলেন জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটসম্যান। চোখ ধাঁধানো শটে ঝলমলে এক ইনিংস খেললেন রাজা। তাতে লড়াকু সংগ্রহ পাওয়া জিম্বাবুয়ে সহজেই হারারো আইরিশদের। পাশাপাশি দেশের পক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি রেকর্ডের মালিক হয়ে গেলেন রাজা। 

সোমবার হোবার্টে প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের খেলায় আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচসেরা রাজার বিস্ফোরক ইনিংসে ৭ উইকেটে ১৭৪ রান তোলে ক্রেইগ আরভিনের দল। জবাবে ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগাভারাদের দারুণ বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড। 

লম্বা সময় ধরে দারুণ ছন্দে থাকা রাজা এদিন ৪৮ বলে ৫টি করে চার ও ছক্কায় ৮২ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা বিশ্বকাপে জিম্বাবুয়ের দ্বিতীয় দ্রুততম। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এল্টন চিগুম্বুরার দখলে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেটে আরব আমিরাতের বিপক্ষে ২১ বলে ৫০ পূর্ণ করেন তিনি। 

দ্রুততম হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় হলেও ৮২ রানের ইনিংস খেলার পথে ব্রেন্ডন টেলরকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি নিজের করে নিয়েছেন রাজা। সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্ব আসরে টেলরের করা অপরাজিত ৬০ রান ছিল সর্বোচ্চ। ছক্কায়ও রেকর্ড গড়েছেন রাজা। তার মারা ৫ ছক্কাই টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা। 

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে একটি চারে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন কার্টিস ক্যাম্পার। এ ছাড়া লরকান টাকার ১১, জর্জ ডকরেল ২৪, গ্যারেথ ডিলানি ২৪ ও ব্যারি ম্যাকার্থি ২২ রান করেন। জিম্বাবুয়ের মুজুরাবানি ৪ ওভারে ২৩ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান এনগাভারা ও চাতারা। দারুণ ব্যাটিংয়ের পর ৩ ওভারে ২২ রানে একটি উইকেটও নেন রাজা।

এর আগে জিম্বাবুয়েকে অনেকটা একাই পথ দেখান রাজা। শেষ বলে গিয়ে আউট হওয়া রাজাকে বাকিরা কেবল সঙ্গ দিয়ে গেছেন। ওয়েসলে মাধেবেরে ২২, শন উইলিয়ামস ১২, মিল্টন শুম্বা ১৬ ও লুক জংওয়ে ২০ রান করেন। আয়ারল্যান্ডের জস লিটর ৩টি এবং মার্ক এডায়ার ও সিমি সিং ২টি করে উইকেট পান।  

Related Topics

টপ নিউজ

জিম্বাবুয়ে ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সিকান্দার রাজা / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net