Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মুশফিক-মাহমুদউল্লাহ বিশ্বকাপের দলে থাকলে ভালো হতো, মনে করেন তামিম

খেলা

08 October, 2022, 01:20 am
Last modified: 08 October, 2022, 01:28 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

মুশফিক-মাহমুদউল্লাহ বিশ্বকাপের দলে থাকলে ভালো হতো, মনে করেন তামিম

তামিম ইকবাল মনে করেন, বিশ্বকাপে মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলে ভালো হতো। তার মতে, পুরো বছর বয়ে আসা ক্রিকেটারদের বিশ্বকাপের আগে বাদ দেওয়ার মানে নেই।
08 October, 2022, 01:20 am
Last modified: 08 October, 2022, 01:28 am

অনেকদিন দিন ধরেই টি-টোয়েন্টিতে রানের দেখা পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। সর্বশেষ এশিয়া কাপের দুই ম্যাচেই থেকে যান বিবর্ণ। ভেবেচিন্তে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার মানে খুঁজে পাননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দেশে ফিরে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন মুশফিক। মাহমুদউল্লাহ রিয়াদের ইচ্ছা থাকলেও দল তাকে চায়নি, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা মেলেনি তার। 

তরুণ ক্রিকেটারদের দিয়ে দল সাজিয়েছে বিসিবি। 'মোস্ট সিনিয়র' ক্রিকেটারের মধ্যে কেবল দলে আছেন সাকিব আল হাসান, তার কাঁধেই নেতৃত্বভার। তবে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম ইকবাল মনে করেন, বিশ্বকাপে মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলে ভালো হতো। তার মতে, পুরো বছর বয়ে আসা ক্রিকেটারদের বিশ্বকাপের আগে বাদ দেওয়ার মানে নেই। এই সিদ্ধান্তগুলো হতে পারতো গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই কিংবা এই বিশ্বকাপের পর।

এবারের বিশ্বকাপে অভিজ্ঞদের খেলিয়ে আগামী দুই বছরে পরের বিশ্বকাপের পরিকল্পনা করা যেতো বলে মনে করেন তামিম। আবার নতুনদের সময় দেওয়ার কথাও বলছেন অভিজ্ঞ এই ওপেনার। শুক্রবার একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে তামিম বলেন, 'যে দলটা এখন খেলছে, কিছুটা নতুন যদি কয়েকজনের কথা বাদ দেন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক, রিয়াদ; তারা যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে থাকতো, আমার কাছে অবশ্যই ভালো মনে হতো।'

'কারণ যখন আপনি একটা পুরো বছর এতো সিনিয়র ক্রিকেটারকে ক্যারি করেছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)। যদি হতো বছরের আগে, তাহলে ঠিক আছে। কারণ এই বিশ্বকাপের পর কিন্তু আপনার হাতে দুই বছর সময় আছে (নতুনদের) দেওয়ার জন্য। সাথে এটাও অবশ্যই বলব, যারা ওদের জায়গায় খেলছে যেমন ইয়াসির রাব্বি, আই রেট হিম ভেরি ভেরি হাই। আফিফ অনেক অসাধারণ খেলছে।' যোগ করেন তামিম।

তামিমের অবসরের পর থেকে উদ্বোধনী জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। অনেককে দিয়েই চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ কয়েক ম্যাচে ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে। তবে তামিম মনে করেন ওপেনারদের দিয়েই ইনিংস উদ্বোধন করানো উচিত। যদিও বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে ধারণা না থাকায় এই চেষ্টাকে ভুল বলছেন না ওয়ানডে অধিনায়ক।

তামিম বলেন, 'আমার কাছে মনে হয়, যারা ওপেন করে তাদের ওপেন করা উচিত। কিন্তু এখানে যদি তাদের নিদিষ্ট কোনো পরিকল্পনা থেকে থাকে, এটাকে আমি ভুল বলতে পারব না। রোহিত শর্মা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার ইন দ্য হিস্ট্রি অব দ্য গেম। ও তো পাঁচ-ছয়ে ব্যাট করতো। কিন্তু কেউ পরিকল্পনা করেছে ও ওপেন করেছে, এখন ২৫টার (ওয়ানডেতে ২৯টি) মতো সেঞ্চুরি। তাই কাউকে দিয়ে হবে না বলে দিতে পারি না, মিরাজকেও না, সাব্বিরকেও না। তাদের সময় দিন।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মুশফিকুর রহিম / মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net