Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
বিমানবন্দরে চুরি যাওয়া সানজিদা-কৃষ্ণাদের টাকা বুঝিয়ে দিলো বাফুফে

খেলা

টিবিএস রিপোর্ট
24 September, 2022, 04:50 pm
Last modified: 24 September, 2022, 05:44 pm

Related News

  • বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯- এ কল
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

বিমানবন্দরে চুরি যাওয়া সানজিদা-কৃষ্ণাদের টাকা বুঝিয়ে দিলো বাফুফে

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে কৃষ্ণা-শামসুন্নাহারদের নির্দিষ্ট পরিমাণ অর্থ বুঝিয়ে দেওয়া হয়। সানজিদা টাকা জমিয়েছিলেন আইফোন কেনার জন্য। তাই তাকে টাকা না দিয়ে আইফোন কিনে দেওয়া হয়েছে।   
টিবিএস রিপোর্ট
24 September, 2022, 04:50 pm
Last modified: 24 September, 2022, 05:44 pm
সানজিদা আক্তার ও কৃষ্ণা রানি সরকার। ছবি: সংগৃহীত

ভুল করলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আর সেই ভুল শোধরাতে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বিমানবন্দর কর্তৃপক্ষের উদানসীনতায় সাফজয়ী মেয়েদের ব্যাগ-লাগেজ থেকে চুরি যাওয়া অর্থ বুঝিয়ে দিলো দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার চুরি যাওয়া অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানি সরকার ও সানজিদা আক্তারদের। 

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেয়েদের হাতে নগদ টাকা তুলে দেন বাফুফের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। চুরি যাওয়ার অর্থের চেয়ে বেশি পরিমাণ বুঝিয়ে দেওয়া হয় তাদেরকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে মেয়েদেরকে ক্ষতিপূরণ হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থ বুঝিয়ে দেন কিরণ।

শামসুন্নাহারার সিনিয়রের লাগেজে ৪০০ ডলার ছিল। তাকে দেওয়া হয়েছে এক লাখ টাকা। কৃষ্ণার ব্যাগে ছিল ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। এর মধ্যে ৫০০ ডলার ছিল কৃষ্ণার এবং ৪০০ ডলার ছিল সানজিদার। কৃষ্ণার খোয়া যাওয়া টাকার পরিমাণ ১ লাখ টাকা হলেও তাকে দেওয়া হয়েছে দেড় লাখ টাকা। সানজিদা ৪০০ ডলার জমিয়েছিলেন আইফোন কেনার জন্য। তাই তাকে টাকা না দিয়ে আইফোন কিনে দেওয়া হয়েছে।   

মাহফুজা আক্তার কিরণ বলেন, 'আমি কাল সংবাদ সম্মেলনে আপনাদের বলেছিলাম, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে এমন কিছু ধরা পড়লে, মেয়েদের তাদের হারানো অর্থ বুঝিয়ে দেওয়া হবে। আমি বাফুফে সভাপতির পক্ষ থেকে আপনাদের বলছি, টাকার পরিমাণটা আমি আপনাদের ভালো করে ব্যাখ্যা করি। শামসুন্নাহার সিনিয়র, তার ছিল ৪০০ ডলার। তাকে আমরা দিচ্ছি এক লাখ টাকা। অর্থাৎ, তার ৪০০ ডলারে হয় ৪০ বা ৪৫ হাজার টাকা। কিন্তু সভাপতির পক্ষ থেকে তাকে ১ লাখ টাকা, অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে।'

'এরপর কৃষ্ণার ব্যাগে ছিল ৯০০ ডলার এবং ৫০ হাজার টাকা। এর মধ্যে ৪০০ ডলার ছিল সানজিদার এবং ৫০০ ডলার ছিল কৃষ্ণার। কৃষ্ণার ৫০০ ডলার ও ৫০ হাজার টাকা মিলিয়ে হয় ১ লাখ টাকা। কৃষ্ণাকে আমি দিচ্ছি দেড় লাখ টাকা। যা হারিয়েছে তার থেকেও ৫০ হাজার টাকা বেশি দেওয়া হচ্ছে। সানজিদার ৪০০ ডলার ওর ব্যাগেই ছিল, যেটা হারিয়েছে। সানজিদা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, টাকাটা ও জমিয়েছিল আইফোন কেনার জন্য। সেই কারণে ওর জন্য একটা আইফোনই কেনা হয়েছে।' যোগ করেন কিরণ।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। পরদিন নেপালে থেকে ২১ সেপ্টেম্বর দেশে ফেরে সাবিনা খাতুনের দল। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থজা জানানোর পর ছাদখোলা বাসে ট্রফি প্যারেড করে চ্যাম্পিয়ন দলকে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। এর আগে বিমানবন্দরে কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগে চুরি হয়। সেই চুরি যাওয়ার টাকাই দুদিন পর বুঝিয়ে দেওয়া হলো তাদের। যদিও বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনার কিছু ধরা পড়েনি। কিরণ বলেন, 'বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে কিছু খুঁজে পাওয়া যায়নি। এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না।'

Related Topics

টপ নিউজ

সানজিদা আক্তার / কৃষ্ণা রানি সরকার / জাতীয় নারী ফুটবল দল / চুরি / বাফুফে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯- এ কল
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net