Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
সোহেলির স্পিন ঘূর্ণিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2022, 12:45 am
Last modified: 20 September, 2022, 12:49 am

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

সোহেলির স্পিন ঘূর্ণিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ফুটবলারদের কীর্তিতে গর্বিত নারী ক্রিকেটাররা ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন ফুটবল দলকে। এদিন জয় পেয়েছেন তারাও।
টিবিএস রিপোর্ট
20 September, 2022, 12:45 am
Last modified: 20 September, 2022, 12:49 am

নারী ফুটবল দলের সাফল্যে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা দেশ। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। ফুটবলারদের কীর্তিতে গর্বিত নারী ক্রিকেটাররা ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন ফুটবল দলকে। এদিন জয় পেয়েছেন তারাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

সোমবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটা তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারায় সালমা-জাহানারাদের দল। পরের ম্যাচে ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আমেরিকা। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার সোহেলি আক্তারের স্পিন তোপে ১৯.৩ ওভারে ৭৭ রানেই অলআউট হয়ে যায় তারা। ম্যাচ সেরার পুরস্কার জেতা সোহেলি ৪ ওভারে মাত্র ৭ রানে ৪টি উইকেট নেন। জবাবে অধিনায়ক নিগারের ব্যাটে ৪২ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।   

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ১০ রানেই ওপেনার শারমিন সুলতানাকে হারায় বাংলাদেশ। যদিও শুরুর চাপ নিমেষেই সামলে নেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন ও নিগার। এই জুটির ৩৮ রানে অনেকটা পথ এগিয়ে যায় বাংলাদেশ। মুর্শিদা ১৫ রান করে আউট হন। 

এরপর রুমানা আহমেদকে নিয়ে আরেকটু পথ পাড়ি দেন নিগার। দলীয় ৭০ রানে দুজনই আউট হয়ে যান। রুমানা ১১ ও নিগার ৪৩ বলে ৫টি চারে ৩৪ রান করেন। সোবানা মোস্তারী অপরাজিত ৮ রান করে দলকে লক্ষ্যে পৌঁঠে দেন। স্কটল্যান্ডের র‌্যাচেল স্ল্যাটার ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ক্যাথরিন ফ্রেজার ও হ্যানা রেইনে। 

এর আগে ব্যাটিং করা স্কটল্যান্ডের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ওপেনার অ্যালিসা লিস্টার ১২, সারাহ ব্রাইস ১৪ ও লর্না জ্যাক ২২ রান করেন। বাকিদের মধ্যে কেউ ৭ রানের বেশি করতে পারেননি। ম্যাচ সেরা সোহেলির স্পিন জাদু দেখানোর ম্যাচে দারুণ বোলিং করেন নাহিদা আক্তারও। বাঁহাতি এই স্পিনার ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন সালমা খাতুন ও সানজিদা আক্তার।  

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / বিশ্বকাপ বাছাই / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net