Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
‘আমার বিশ্বাস মেয়েরা গেম থেকে হারাবে না’

খেলা

টিবিএস রিপোর্ট
19 September, 2022, 02:40 pm
Last modified: 19 September, 2022, 02:48 pm

Related News

  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

‘আমার বিশ্বাস মেয়েরা গেম থেকে হারাবে না’

দলের দুর্বার পথচলায় যোগ্য নেতার মতোই সামনে থেকে পথ দেখিয়েছেন সাবিনা। এবারের সাফে দুটি হ্যাটট্রিকসহ চার ম্যাচে ৮ গোল করেছেন বাংলাদেশের অধিনায়ক। আজকের ফাইনালেও একই লক্ষ্য বাংলাদেশের হয়ে ৩২ গোল করা সাবিনার।
টিবিএস রিপোর্ট
19 September, 2022, 02:40 pm
Last modified: 19 September, 2022, 02:48 pm
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি: বাফুফে

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেরদিন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোট বলেছেন, 'লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমরা। কাল আরেকটি দিন, অন্য দিন। মেয়েরা ইতিহাস সৃষ্টি করার চেষ্টা করবে।' এই বিশ্বাস বুকে ধারণ করে একই সুরে অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছেন, তার বিশ্বাস মেয়েরা খেলায় নিজেদের ছন্দেই থাকবে। 

নেপালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে দলের প্রতি কোচ ও অধিনায়কের এমন আস্থার কারণ এবারের সাফে বাংলাদেশের দুর্বার পারফরম্যান্স। শুরু থেকে এখন পর্যন্ত হার না মানার গল্প লিখে এসেছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরেই দারুণ ফুটবল খেলে আসা দলটি এবারের সাফে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছেন সাবিনা, সিরাত, কৃষ্ণারা। চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি, হজম করেনি একটিও। দাপুটে শুরুর পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। ৬-০ গোলে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখে তারা।

ভয় ছিল ভারতকে নিয়ে। আগের সব সাক্ষাতে হার সঙ্গী হওয়ায় স্বস্তিতে থাকার উপায় ছিল না। কিন্তু এবার আর একই গল্প নয়। ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আরও শক্তিশালী বাংলাদেশের দেখা মেলে। ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে তারা। 

দুর্বার এই পথচলায় যোগ্য নেতার মতোই সামনে থেকে পথ দেখিয়েছেন সাবিনা। দুটি হ্যাটট্রিকসহ চার ম্যাচে ৮ গোল করেছেন বাংলাদেশের অধিনায়ক। যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। দলের মতো নিজেও দুর্বার গতিতে ছুটছেন তিনি। ফাইনালেও একই লক্ষ্য বাংলাদেশের হয়ে ৩২ গোল করা সাবিনার।

তবে ফাইনাল বলে চাপ থাকবে, সেটা জানা আছে সাবিনার। যদিও তার বিশ্বাস, চাপ ছুঁতে পারবে না মেয়েদের। পুরো আসরের মতো ফাইনালেও স্বাভাবিক খেলা খেলবেন তারা। সাফে ২২টি গোলে মালিক সাবিনা বলেন, 'দলকে একটা কথাই বলেছি, যেহেতু ফাইনাল, সেহেতু যেকোনো কিছুই হতে পারে।'

'আমার বিশ্বাস মেয়েরা গেম থেকে হারাবে না। তারা এখন পরিণত। মারিয়া-মনিকাদের বয়স এখন আর ১৪-১৫ বছর নেই। তারা এখন বড় হয়েছে এবং বুঝতে পারে, গেম ধরতে পারে। আমার মনে হয় কোনো চাপ মেয়েদের ভেতরে থাকবে না, তারা স্বাভাবিক খেলাটাই খেলবে।' যোগ করেন তিনি। 

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি আজ বাংলাদেশ সময় বিকাল সোয়া পাঁচটায় শুরু হবে। নেপালকে হারাতে পারলে প্রথমবারের মতো সাফে চ্যাম্পিয়নের মুকুট জিতবে বাংলাদেশের মেয়েরা। 

Related Topics

টপ নিউজ

সাবিনা খাতুন / নারী ফুটবল / জাতীয় নারী ফুটবল দল / উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net