Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
হৃদয় ভেঙেছে মাহমুদউল্লাহর, তামিম বললেন, ‘তুই পারবি বন্ধু’

খেলা

টিবিএস রিপোর্ট
04 September, 2022, 07:05 pm
Last modified: 04 September, 2022, 07:17 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত

হৃদয় ভেঙেছে মাহমুদউল্লাহর, তামিম বললেন, ‘তুই পারবি বন্ধু’

এ ছাড়া মুশফিকের অবসরে ভালোবাসা, শ্রদ্ধার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলামরা। 
টিবিএস রিপোর্ট
04 September, 2022, 07:05 pm
Last modified: 04 September, 2022, 07:17 pm
ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ও তামিমের সঙ্গে মুশফিক। ছবি: সংগৃহীত

'মি. ডিপেন্ডেবল' ডাকা হয় তাকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং ভরসা তিনি। কিন্তু সেই মুশফিকুর রহিমই টি-টোয়েন্টিতে নিভু নিভু প্রদীপ হয়ে জ্বলছিলেন। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে দীর্ঘদিন ধরে তার ব্যাটে রান নেই। সাম্প্রতিক সময়ে সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে। এই অবস্থার মধ্যে বেশিদিন থাকেননি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

মুশফিকের এমন আচমকা অবসরের ঘোষণায় অবাক সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন খবর শুনে ফেসবুক পোস্টে হৃদয় ভাঙার কথা জানিয়েছেন তিনি। আবেগঘন লেখা পোস্ট করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়া সতীর্থের অবসরে ভালোবাসা, শ্রদ্ধার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলামরা। 

মুশফিকের সঙ্গে জাতীয় দলে খেলার একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেছেন, 'প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনার পর আমার হৃদয় ভেঙে গেছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলা ছিল তৃপ্তির। যে কোনো সংস্করণেই তোমার কাজের নীতি প্রেরণাদায়ক।'

বন্ধু তামিম লিখেছেন, 'অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সব সময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি।'

ওয়ানডে অধিনায়ক তার পোস্টে আরও লিখেছেন, 'আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার। টেস্ট এবং ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!' 

টেস্ট এবং ওয়ানডেতে মুশফিকের অনেক কিছু দেওয়ার আশাবাদ জানিয়ে মিরাজ লিখেছেন, 'আমার ছেলেবেলার নায়ক মুশফিকুর রহিম ভাই, আপনি আদর্শ একজন এবং অনেকের জন্য প্রেরণাদায়ী। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আপনাকে আমরা মিস করব। প্রবলভাবে বিশ্বাস করি, অন্যান্য সংস্করণে অনেক কিছুই দেওয়ার আছে। নতুন যে চ্যালেঞ্জই গ্রহণ করুন, উপভোগ করতে থাকুন ভাই।'

একই আশাবাদ জানিয়ে লিটন লিখেছেন, 'আপনার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে পারা ছিল তৃপ্তির, মুশফিক ভাই। আশা করি, ওয়ানডে ও টেস্টে আপনি আরও অনেক অবদান রাখবেন বাংলাদেশের হয়ে।' মুশফিককে কিংবদন্তি সম্বোধন করে ছোট্ট করে তাসকিন লিখেছেন, 'ধন্যবাদ, কিংবদন্তি।'

শুভ কামনা জানানো সাব্বিরের ছোট্ট প্রতিক্রিয়া, 'অবসর শুভ হোক মুশফিক ভাই।' মোসাদ্দেক লিখেছেন, 'সব কিছুর জন্য কৃতজ্ঞতা।' সোহানের ভাষায়, 'মাঠের ভেতরে-বাইরে আপনি আমাদের প্রেরণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর শুভ হোক। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা।' ভবিষ্যৎ সফরের জন্য শুভ কামনা জানিয়ে আফিফ লিখেছেন, 'আশা করি, আপনার সামনের ভ্রমণ আরও সফল হবে মুশফিকুর রহিম ভাই।'

জাতীয় দলে মুশফিকের সঙ্গে খুব বেশি দিন খেলা হয়নি শরিফুলের। তবু অগ্রজের অবসরে মন খারাপ তরুণ এই পেসারের, 'আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনি আমাদের আলোর বাহক ছিলেন, আপনি সর্বদা মানুষের হৃদয়ে থাকবেন। আমরা আপনাকে টি-টোয়েন্টি ফরম্যাটে মিস করব। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার জন্য শুভ কামনা।'

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / টি-টোয়েন্টি / অবসর / তামিম ইকবাল / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net