Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক মোসাদ্দেক, ফিরলেন মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
01 August, 2022, 05:55 pm
Last modified: 01 August, 2022, 09:57 pm

Related News

  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • হতাশার ব্যাটিংয়ের মাঝে ব্যতিক্রম কেবল আফিফ-মোসাদ্দেক
  • মুজিব-রশিদের তোপের পর মোসাদ্দেকের লড়াই, বাংলাদেশের ছোট পূঁজি
  • ‘আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট নই যে শিখিয়ে দিতে হবে’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ

শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক মোসাদ্দেক, ফিরলেন মাহমুদউল্লাহ

এই সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হলেও তৃতীয় ম্যাচের দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।
টিবিএস রিপোর্ট
01 August, 2022, 05:55 pm
Last modified: 01 August, 2022, 09:57 pm

এক সিরিজে অধিনায়ক বদলের রেকর্ড হয়ে গেল বাংলাদেশ দলে। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পাওয়ায় জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য ঘোষণা করা হলো নতুন অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। এসেছে অবাক করার মতো একটি সিদ্ধান্ত। এই সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হলেও তৃতীয় ম্যাচের দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে, সোহানের জায়গায় তাকে নেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার হারারে স্পোর্টস ক্লাবে দারুণ জয়ে সিরিজে ফেরার ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পান সোহান। দেড় বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা ডানহাতি তরুণ পেসার হাসান মাহমুদের বলে কিপিং করার সময় চোট পান তিনি। পরে তার আঙুল এক্স-রে করা হয়, রিপোর্টে চিড় ধরা পড়ে। বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। 

এক ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়া মোসাদ্দেক দ্বিতীয় টি-টোয়েন্টি বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেন। ইলিয়াস সানি, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এই ফরম্যাটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ডানহাতি এই অফ স্পিনার। ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে ৪ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট নেন তিনি।

জিম্বাবুয়ে সফরে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয় মাহমুদউল্লাহকে। যে কারণে ওয়ানডে দলের কয়েকজন সদস্যের সঙ্গে পরে জিম্বাবুয়ে যান তিনি। কিন্তু সোহানের চোটের কারণে তাকে বিশ্রাম থেকে ফেরানোর সিদ্ধান্ত নিলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আঙুলে চোট পাওয়া সোহান আজই দেশের উদ্দেশে রওনা করবেন। দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।   

Related Topics

টপ নিউজ

মোসাদ্দেক হোসেন সৈকত / টি-টোয়েন্টি অধিনায়ক / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • হতাশার ব্যাটিংয়ের মাঝে ব্যতিক্রম কেবল আফিফ-মোসাদ্দেক
  • মুজিব-রশিদের তোপের পর মোসাদ্দেকের লড়াই, বাংলাদেশের ছোট পূঁজি
  • ‘আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট নই যে শিখিয়ে দিতে হবে’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net