Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

খেলা

টিবিএস রিপোর্ট
17 July, 2022, 04:35 am
Last modified: 17 July, 2022, 06:10 am

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

যে ফরম্যাটে খেলা নিয়ে প্রায়ই আলোচনায় থাকতে হতো তামিমকে, সেই টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়ে নিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
17 July, 2022, 04:35 am
Last modified: 17 July, 2022, 06:10 am

চারদিকে উৎসবের আমেজ, চলছে উদযাপন। কিছুক্ষণ আগেই ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন আনন্দঘন পরিবেশের মাঝে হঠাৎ-ই বেজে উঠলো বিদায়ের করুণ সুর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণাটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দিয়েছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ছোট্ট এক পোস্টে লিখেছেন, 'আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।' এরপর বিদায়ের কয়েকটি ইমোজি ব্যবহার করেছেন তিনি।

তামিমের এমন ঘোষণা অবশ্য অবাক করার মতো নয়। কারণ, এমন ঘোষণার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন। অভিজ্ঞ এই ওপেনার টি-টোয়েন্টি খেলতে চান না, সেটা নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ফেসবুকে, 'টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল' লিখে একটা পোস্ট দিয়ে তা আবার মুছেও দিয়েছিলেন তামিম।

তখন থেকেই তার অবসরের ঘোষণা নিয়ে গুঞ্জন। এ ছাড়া এর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি খেলতে চান না তামিম। অবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাঁহাতি এই ওপেনার।

আন্তর্জাতিক ক্যারিয়ার বড় করতে একটি ফরম্যাট থেকে অবসর নেবেন, বেশ আগেই এমন জানিয়েছিলেন তামিম। সে সময় ফরম্যাট উল্লেখ না করলেও সবাই টি-টোয়েন্টি ফরম্যাটকে ধরে নিয়েছিল। পরে অভিজ্ঞ এই ওপেনার টি-টোয়েন্টি থেকে দূরে থাকায় আলোচনা বাড়ে। গত জানুয়ারিতে এসে ছয় মাসের জন্য এই ফরম্যাট থেকে ছুটি নেন তামিম, যা এখনও শেষ হয়নি। এর মাঝেই বিদায় বললেন তিনি।

নাজমুল হাসান অনুরোধ করেও তামিমকে টি-টোয়েন্টিতে ফেরাতে পারেননি। নাজমুল হাসান নিজেই সেটা সংবাদ্যমকে জানিয়েছেন এর আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের খেলার প্রশ্নে মাস দুয়েক আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তাকে বিশ্বকাপ দলে নেওয়া কঠিন। শেষ পর্যন্ত তেমনই হলো।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তামিমের টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। এরপর এক ফেসবুক পোস্টে তামিম লেখেন, 'বোর্ডের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিতই আছে এবং তারা খুব ভালোভাবেই জানে, টি-টোয়েন্টি নিয়ে আমার ভাবনা কোনটি। আমি স্রেফ নিজে সেই কথাটুকু বলতে চাই, সেই সময়টুকু চাই। সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ৬ মাস হতে তো এখনও দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।'

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তামিম ২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজ খেলেছে। কোনোটিতেই তামিমকে দলে পাওয়া যায়নি। কখনও ইনজুরি, কখনও পারিবারিক কারণে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রাখেন তিনি। 

বাংলাদেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন তামিম, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / টি-টোয়েন্টি / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net