Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মেয়ার্স-পুরান ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 July, 2022, 03:15 am
Last modified: 08 July, 2022, 03:20 am

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

মেয়ার্স-পুরান ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরেই চলেছে বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজেও হারের বৃত্তে বন্দি থেকে গেল। 
টিবিএস রিপোর্ট
08 July, 2022, 03:15 am
Last modified: 08 July, 2022, 03:20 am

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভেন্যু বদলায়, ফরম্যাট বদলায়; কিন্তু বাংলাদেশের ভাগ্য বদলায় না। হারই অমোঘ নিয়তি হয়ে উঠেছে সফরকারীদের জন্য। চরম ব্যাটিং ব্যর্থতায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজেও হারের বৃত্তে বন্দি থেকে গেল। 

বৃহস্পতিবার রাতে গায়ানাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে অসাধারণ ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানের সামনে অসহায় হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলাররা। ঝড়ো ইনিংস খেলেন অভিষেকেই ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের বিপক্ষে একাই টেস্ট জেতানো কাইল মেয়ার্সও।

দারুণ জয়ে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের মতো সংক্ষিপ্ততম এই ফরম্যাটেও হোয়াইটওয়াশ হতে পারতো বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সেই অস্বস্তিতে পড়তে হয় মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে ৫ উইকেটে ১৬৩ রান তোলে বাংলাদেশ। যে রান পাড়ি দিতে কোনো বেগই পেতে হয়নি স্বাগতিকদের। মেয়ার্স ও পুরানের ব্যাটিং ঝড়ে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। 

১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৪৩ রানের মধ্যে ৩টি উইকেট হারালেও দকে কোনো চাপই বুঝতে দেননি মেয়ার্স-পুরান। চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন তারা। এই জুটি গড়ার মাঝে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন মেয়ার্স। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৮ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৫ রান করে আউট হন। 

এরপর একাই ব্যাটিং শো চালিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন পুরান। ক্যারিবীয় অধিনায়ক ৩৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ৭৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেও অপরাজিত থাকেন। বাংলাদেশের নাসুম আহমেদ ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব ও বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে নামা সাকিব আল হাসান। 

এর আগে ব্যাটিং করা লিটনের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। এনামুল হক বিজয় দেখেশুনে খেললেও লিটনের ব্যাটে দ্রুত এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। যদিও জুটিটা বড় হয়নি। দলীয় ৩৫ রানে থামেন বিজয়। সফরজুড়ে নিজের ছায়া হয়ে থাকা ডানহাতি এই ওপেনার ১১ বলে একটি চারে ১০ রান করে বিদায় নেন । 

এদিন সাকিব বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। চার মেরে রানের খাতা খোলা বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৩ বলে ৫ রান করে আউট হন। এরপর জুটি গড়েন লিটন-আফিফ। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন তারা। লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৪১ বলে ৩টি চার ৩টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করেন স্টাইলিশ এই ওপেনার। 

আফিফের সঙ্গে যোগ দিয়ে মাহমুদউল্লাহ কিছুক্ষণ ব্যাট চালান। আফিফ-মাহমুদউল্লাহ গড়েন ৪৯ রানের জুটি। ২০ বলে ২টি চার ও একটি ছক্কায় ২২ রান করেন মাহমুদউল্লাহ। এর ২ রান পরই থামেন আফিফ। এর আগে অবশ্য টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। 

৩৮ বলে ২টি করে চার ও ছক্কায় ৫০ রান করে রান আউটে কাটা পড়েন আফিফ। শেষ দিকে নামা নুরুল হাসান সোহান ২ বলে ২ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৬ বলে ১০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ওডিন স্মিথ ও রোমারিও শেফার্ড। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net