Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
‘বোর্ড সভাপতির সঙ্গে মিটিংয়ের পর সাকিবের ব্যাপারে কথা বলব’

খেলা

টিবিএস রিপোর্ট
21 March, 2021, 03:10 pm
Last modified: 21 March, 2021, 03:16 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

‘বোর্ড সভাপতির সঙ্গে মিটিংয়ের পর সাকিবের ব্যাপারে কথা বলব’

সাকিবের দাবি, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান যে তার টেস্ট খেলতে না চাওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমে কথা বলেছেন, সেটা সত্য নয়।
টিবিএস রিপোর্ট
21 March, 2021, 03:10 pm
Last modified: 21 March, 2021, 03:16 pm

শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়ে গত মাসে আবেদন করেন সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের ছুটির আবেদন মঞ্জুর করে বিসিবি। বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ার হলেও এ নিয়ে তখন থেকেই আলোচনা। দেশের খেলা বাদ দিয়ে আইপিএলকে বেছে নেওয়ায় সাকিবকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সমালোচকদের তালিকায়।

বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এবার অবশ্য অভিযোগ সাকিবের। শ্রীলঙ্কা সফরে না যেতে আবেদন করে যে চিঠি পাঠানো হয়েছে, বিসিবি সেটার ভুল ব্যাখ্য দিয়েছে বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের দাবি, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান যে তার টেস্ট খেলতে না চাওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমে কথা বলেছেন, সেটা সত্য নয়।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির একটি ফেসবুক লাইভে সাকিব বলেছেন, টেস্ট খেলতে না চাওয়ার কথা চিঠিতে লেখেননি তিনি। আকরাম খান চিঠিটি না পড়েই এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন সাকিব। বিসিবির দায়িত্বপ্রাপ্ত যারা বলছেন সাকিব টেস্ট খেলতে চায়নি, তারা কেউ-ই চিঠিটি পড়েননি বলে বিশ্বাস বাংলাদেশ অলরাউন্ডারের। 

সাকিবের এমন বিষ্ফোরক মন্তব্যের পর এ বিষয়ে আকরাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনই এ বিষয়ে প্রতিক্রিয়া দেবে না বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে প্রতিক্রিয়া দেবে বিসিবি। 

আকরাম খান বলেন, 'এই বিষয়ে আজ আমরা কিছু বলব না। আমরা আগে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলব। একটি মিটিংয়ে এ নিয়ে কথা বলব। মিটিংয়ের পর আমরা এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলব। এরআগে এই বিষয়ে কিছুই বলতে চাই না।'

শনিবার রাতে সাকিব বলেন, 'শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েননি। এটা একদম বড় কথা। আমি চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।'

'আকরাম ভাই বারবার বলেছেন, আমি টেস্ট খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েননি। আমি পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা থাকা উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করেন, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ে।' যোগ করেন সাকিব। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আকরাম খান / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net