Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
সেঞ্চুরিতে দ্রুততম মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
13 February, 2021, 04:30 pm
Last modified: 13 February, 2021, 06:42 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

সেঞ্চুরিতে দ্রুততম মিরাজ

চট্টগ্রাম টেস্টেই মাইলফলকে পৌঁছাতে পারতেন মেহেদী হাসান মিরাজ। খুব কাছেই ছিলেন, দরকার ছিল ২ উইকেট। কিন্তু কাঙ্ক্ষিত ২ উইকেটের দেখা মেলেনি। মিরপুর টেস্টে অপেক্ষা ফুরালো ডানহাতি এই অফ স্পিনারের।
টিবিএস রিপোর্ট
13 February, 2021, 04:30 pm
Last modified: 13 February, 2021, 06:42 pm

চট্টগ্রাম টেস্টেই মাইলফলকে পৌঁছাতে পারতেন মেহেদী হাসান মিরাজ। খুব কাছেই ছিলেন, দরকার ছিল ২ উইকেট। কিন্তু চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেওয়া মিরাজ কাঙ্ক্ষিত ২ উইকেটের দেখা পাননি। মিরপুর টেস্টে অপেক্ষা ফুরালো ডানহাতি এই অফ স্পিনারের। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শেন মোজলেকে ফিরিয়ে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করলেন মিরাজ। যা বাংলাদেশের বোলারদের মধ্যে দ্রুততম। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ম্যাচটি মিরাজের ২৪তম টেস্ট। ১০০ উইকেটের মাইলফলকে বাংলাদেশের বোলারদের মধ্যে এটাই দ্রুততম। ২৫ টেস্টে ১০০ উইকেট নিয়ে দ্রুততম ছিলেন তাইজুল ইসলাম। এরপর আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক। সাকিব ২৮তম ম্যাচে এবং রফিক ৩৩তম ম্যাচে ১০০ টেস্ট উইকেট পূর্ণ করেন। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট শিকার করলেন মিরাজ। এই তালিকারও বাকি তিনজন সাকিব, তাইজুল ও রফিক।

আরও একটি রেকর্ডে নাম উঠেছে মিরাজের। বাংলাদেশের কনিষ্ঠতম বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেটের মালিক হলেন তিনি। ২৩ বছর ১০৯ দিন বয়সে মিরাজের ঝুলিতে জমা হলো ১০০ উইকেট। ২৫ বছর ২৪২ দিনে সাকিব ও ২৭ বছর ২১০ দিনে এই মাইলফলক ছুঁয়েছিলেন তাইজুল। বিশ্বের চতুর্থ কনিষ্ঠতম বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন মিরাজ। এই রেকর্ডে তার সামনে আছেন ড্যানিয়েল ভেটোরি, হরভজন সিং ও সাকলাইন মুশতাক। ২১ বছর ৪৬ দিন বয়সে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করা ভেটোরির দখলেই আছে রেকর্ডটি।   

১০০ টেস্ট উইকেট পূর্ণ হওয়ার পর মিরাজের বাধভাঙা উল্লাস। ছবি: বিসিবি

১০০ টেস্ট উইকেটে বাংলাদেশের দ্রুততম হয়ে ল্যান্স গিবস, জেসন গিলেস্পি, পিটার পোলকদের মতো কিংবদন্তির পাশে নাম বসিয়েছেন মিরাজ। তারা সবাই ক্যারিয়ারের ২৪তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এই তালিকায় আছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। বাঁহাতি এই স্পিনারও ২৪তম টেস্টে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন। তালিকায় আছেন ইংল্যান্ডের টনি লক, অস্ট্রেলিয়ার ম্যাক্স ওয়াকার, রায়ান হ্যারিসরাও। 

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে স্পিন জাদুকর হয়ে উঠেছিলেন মিরাজ। হাত ঘোরালেই মিলছিল উইকেটের দেখা। দুই টেস্টের ওই সিরিজে ৫টি, ৬টি করে উইকেট নেওয়া ডাল-ভাত বানিয়ে ফেলেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। ওই সিরিজে ১৯ উইকেট নিয়ে স্পিন বিভাগের অপরিহার্য অংশ যান বাংলাদেশের এই অলরাউন্ডার।

এরপর থেকেই বাংলাদেশের স্পিন বিভাগ সামলানোর কাজটি করে আসছেন মিরাজ। চলমান ম্যাচসহ ২৪ টেস্টের ক্যারিয়ারে তরুণ এই অলরাউন্ডার ৫ উইকেট নিয়েছেন সাতবার, ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। তার ইনিংস সেরা বোলিং এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৮ সালে ঘরের মিরপুরে ৫৮ রান খরচায় ৭টি উইকেট নেন মিরাজ। তার স্পিন ভেল্কির ম্যাচে ক্যারিবীয়দের ১৮৪ রানে হারায় বাংলাদেশ। 

আরও একটি বড় রেকর্ডে নাম উঠতে পারতো মিরাজের। এক ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তিতে টেস্ট ইতিহাসের চতুর্থ অলরাউন্ডার হিসেবে তার নাম বসতে পারতো ইয়ান বোথাম, ইমরান খান, সাকিব আল হাসানদের পাশে। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর বল হাতে চার উইকেট নেন মিরাজ। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের শুরুর তিন উইকেট (মোট ৭ উইকেট) নিয়ে সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি। কিন্তু ১০ উইকেট পূর্ণ করা হয়নি, নিজের নামটি বসানো হয়নি কিংবদন্তিদের পাশে।  

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / উইকেটের সেঞ্চুরি / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net