Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
সাকিব-মুশফিকদের কাছ থেকে শিখবেন রবীন্দ্র

খেলা

টিবিএস রিপোর্ট
28 August, 2021, 08:15 pm
Last modified: 28 August, 2021, 08:21 pm

Related News

  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • মিচেল-রবীন্দ্রর ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল নিউজিল্যান্ড
  • বেঙ্গালুরুর পাবে বসে নিউজিল্যান্ডের জন্য 'চিয়ার আপ' করা রাচিনই এবার ভরসা কিউইদের
  • দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
  • সিরিজ খেলতে বিশ্বকাপের আগে ও পরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড 

সাকিব-মুশফিকদের কাছ থেকে শিখবেন রবীন্দ্র

মিরপুরের উইকেটে ভালো খেলার উপায় কোথায় মেলে? নিউজিল্যান্ডের অনভিষিক্ত ক্রিকেটার রাচিন রবীন্দ্র সেই পথ পেয়ে গেছেন।
টিবিএস রিপোর্ট
28 August, 2021, 08:15 pm
Last modified: 28 August, 2021, 08:21 pm

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট রহস্যজনক; বাংলাদেশের ক্রিকেটারদেরই এমন বলতে দেখা গেছে। ঘরের মাঠের ক্রিকেটারদের কাছেই এখানকার উইকেট এমন মনে হলে অন্যান্য দলের কী অবস্থা হয়; তার প্রমাণ মেলে মাঠে। সর্বশেষ অস্ট্রেলিয়া দল মিরপুরে রীতিমতো নাকানি-চোবানি খেয়ে গেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে অজিরা। 

এই উইকেটে ভালো খেলার উপায় কোথায় মেলে? নিউজিল্যান্ডের অনভিষিক্ত ক্রিকেটার রাচিন রবীন্দ্র সেই পথ পেয়ে গেছেন। এ পথে বাংলাদেশের ক্রিকেটারদেরই দ্বারস্থ হচ্ছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের কাছ থেকে শিখে মিরপুরের উইকেটে সফলতার গল্প লিখতে চান তিনি। 

যদিও অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকালে হতাশ হতে হবে তাকে। নিজেদের চিরচেনা মাঠের চেনা উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরাও ধুঁকেছে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান একটি হাফ সেঞ্চুরির দেখা পান। বেশিরভাগ ব্যাটসম্যানই রান তুলতে সংগ্রাম করেছেন। এরপরও গড়পড়তা পারফরম্যান্সে অজিদের চেয়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ কারণে সাকিব-মুশফিকদের কাছ থেকে দিক্ষা নিতে চাইছেন রবীন্দ্র। 

জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'কিছুদিন আগেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতল। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মুস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার তাদের আছে। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেখে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।'

মিরপুরের উইকেটে খেলার অভিজ্ঞতা অবশ্য রবীন্দ্রর আছে। তবে সেটা যথেষ্ট নয়, এমনকি সাম্প্রতিক সময়েও নয়। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন তিনি। মিরপুরে একটি ম্যাচ ছিল নিউজিল্যান্ডের। ভারতের বিপক্ষে সেই ম্যাচে খরুচে বোলিংয়ে ২ উইকেট নেন রবীন্দ্র। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হন, ২ রান করেই থামেন। সেই অভিজ্ঞতা যে একেবারেই কাজে আসবে না, তা জানা আছে রবীন্দ্রর। তাই প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরই গুরুর আসনে বসাচ্ছেন তিনি। 

Related Topics

টপ নিউজ

রাচিন রবীন্দ্র / বাংলাদেশ-নিউজিল্যান্ড / নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • মিচেল-রবীন্দ্রর ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল নিউজিল্যান্ড
  • বেঙ্গালুরুর পাবে বসে নিউজিল্যান্ডের জন্য 'চিয়ার আপ' করা রাচিনই এবার ভরসা কিউইদের
  • দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
  • সিরিজ খেলতে বিশ্বকাপের আগে ও পরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net