Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
সাকিব-মাহমুদউল্লাহদের দলে মাশরাফি

খেলা

টিবিএস রিপোর্ট
06 December, 2020, 05:40 pm
Last modified: 06 December, 2020, 06:13 pm

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন
  • নির্বাচনের মাঠে তারকাদের কে জিতলেন কে হারলেন

সাকিব-মাহমুদউল্লাহদের দলে মাশরাফি

লটারিতে নির্ধারণ হলো মাশরাফি বিন মুর্তজার দল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডের সফলতম এই অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
06 December, 2020, 05:40 pm
Last modified: 06 December, 2020, 06:13 pm

লটারিতে নির্ধারণ হলো মাশরাফি বিন মুর্তজার দল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডের সফলতম এই অধিনায়ক। রোববার বিকাল ৫টায় বিসিবি কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হয়। লটারি ভাগ্য খুলনার পক্ষে গেছে। শনিবার সকালে ফিটনেস টেস্ট দিয়ে পাস করেন মাশরাফি। সোমবার থেকেই খুলনার জার্সিতে খেলতে পারবেন তিনি। মাশরাফির গ্রেড বা তার পারিশ্রমিক কতো হবে, বিসিবির পক্ষ থেকে তা এখনও জানানো হয়নি।

হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির। তবে মাশরাফির খেলার পথ খোলা রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনো দল তাকে দলে নিতে পারবে। একাদিক দল আগ্রহ প্রকাশ করলে লটারি করা হবে। লটারিতেই নিষ্পত্তি হলো মাশরাফির দল নির্বাচনের বিষয়টি। চারটি দল লটারিতে অংশ নিয়েছিল। 

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সবচেয়ে তারকাবহুল দল জেমকন খুলনা। প্রথম ডাকেই সাকিব আল হাসানকে দলে ভেড়ায় তারা। বিপিএলের কয়েকটি আসরে খুলনা টাইটান্সকে নেতৃত্ব দেওয়া পরীক্ষিত সৈনিক মাহমুদউল্লাহ রিয়াদকে নিতেও দ্বিধা করেনি দলটি। এবার মাশরাফিকেও দলে ভেড়ালো খুলনা। চলতি আসরে খুলনাই একমাত্র দল, যারা ১৭ জন থেকে একাদশ গড়তে পারবে। বাকি চার দলে ১৬ জন করে ক্রিকেটার আছেন।  

ফিট হয়ে ওঠায় মাশরাফিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় কয়েকটি দল। তাকে দলে নিতে প্রথম দল হিসেবে বিসিবির কাছে আবেদন করে ফরচুন বরিশাল। এরপর আবেদন করে জেমকন খুলনা। শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহী বিসিবি বরাবর আবেদন করে। চতুর্থ দল হিসেবে বেক্সিমকো ঢাকাও সাবেক ওয়ানডে অধিনায়ককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানায়।

ফিটনেসের কারণে নিজে থেকেই বিসিবি প্রেসিডেন্টস কাপে না খেলার সিদ্ধান্ত নেন মাশরাফি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ফেরার কথা ছিল তার। এই টুর্নামেন্টকে সামনে রেখে মাস খানেক আগে থেকে অনুশীলন শুরু করেন ডানহাতি এই পেসার। কিন্তু অনুশীলনে রানিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর থেকে বিশ্রামে ছিলেন মাশরাফি। চোট কাটিয়ে গত মঙ্গলবার থেকে আবারও মাঠের লড়াইয়ে ফেরার প্রস্তুতি শুরু করেন তিনি।  

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / জেমকন খুলনা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন
  • নির্বাচনের মাঠে তারকাদের কে জিতলেন কে হারলেন

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net