Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
লকডাউনে চট্টগ্রামে ভুগতে হয়েছে ইয়াসির রাব্বিকে

খেলা

টিবিএস রিপোর্ট
26 September, 2020, 08:45 pm
Last modified: 26 September, 2020, 08:55 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক

লকডাউনে চট্টগ্রামে ভুগতে হয়েছে ইয়াসির রাব্বিকে

লকডাউনে চট্টগ্রামে নানা সমস্যায় ভুগতে হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। অবশ্য সমস্যা কেবল ডানহাতি এই ব্যাটসম্যানের একারই নয়। গত কয়েক মাস ধরে একই ধরনের সমস্যায় ভুগেছেন অনেক তরুণ ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
26 September, 2020, 08:45 pm
Last modified: 26 September, 2020, 08:55 pm
অনুশীলনে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ইয়াসির আলী রাব্বি (ডানে)। ছবি: বিসিবি

লকডাউনে বন্দি অবস্থা। নিজে থেকে অনুশীলন করবেন, সেখানেও ছিল দ্বিধা। কী করছেন, কেমন উন্নতি হচ্ছে, তা দেখার কেউ নেই। একজন কোচ বা মেন্টরকে ছাড়া তাই অনুশীলনে সেভাবে মন বসাতে পারেননি ইয়াসির আলী রাব্বি। লকডাউনের সময়ে তাই ভুগতেই হয়েছে তাকে। অবশ্য সমস্যাটা কেবল ইয়াসিরের একারই নয়। গত কয়েক মাস ধরে এই সমস্যায় ভুগেছেন অনেক তরুণ ক্রিকেটারই।

ঠিক কী কাজ করতে হবে, কোথায় জোর দিতে হবে; এটা জানতে একজন কোচ পাশে থাকা দরকার বলে মনে করেন আকবর, শরিফুলদের মতো তরুণ ক্রিকেটাররা। ইয়াসির আরেকটু পরিণত, কিন্তু তিনিও কোচের অভাব বোধ করেছেন। পাশাপাশি চট্টগ্রামে পেস বোলারদের বিপক্ষেও অনুশীলন করার সুযোগ হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের। 

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল ক্যাম্পের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়েছে ইয়াসিরের। গত ২০ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে আসছেন তিনি। দীর্ঘদিন পর মানসম্মত পেসারদের বিপক্ষে ব্যাটিং করতে পেরে স্বস্তির নিশ্বাসই ফেলছেন এই ক্রিকেটার। 

শনিবার মিরপুরে অনুশীলন শেষে ইয়াসির বলেন, 'চট্টগ্রামে এতদিন অনুশীলন করেছি কিন্তু একজন মেন্টর ও কোচের অভাব ছিল। এখানে এসে ব্যাটিং করে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, কোচের সাথে কথা বলে। আমি কী কী জিনিস নিয়ে কাজ করতে চাই, ওসব নিয়ে কথা বলেছি। অল্প কিছু কাজও করেছি।'

'চট্টগ্রামে সমস্যা হয়েছিল আমার। কোনো পেস বোলার ছিল না। এখানে এসে অনেক ভালো ভালো পেসারের মুখোমুখি হয়েছি অনেকদিন পর। একটু অন্য রকম লাগছিল কিন্তু যতো সময় যাচ্ছিল ব্যাটিংও আল্লাহর রহমতে ভালো হচ্ছিল। খুব ভালো প্র্যাকটিস সেশন হয়েছে আমাদের।'

জৈব সুরক্ষা বলয়ে থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন করেছে জাতীয় দল। নতুন এই অভিজ্ঞতা খারাপ লাগেনি ইয়াসিরের, 'বায়ো বাবলের (জৈব সুরক্ষা বলয়) মধ্যে আমরা ক্যাম্পটা করছি, একটা নতুন অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা খারাপ না। সত্যি বলতে একটু আতঙ্কিত যে বাইরে গেলে কী হবে, আক্রান্ত হয়ে যাব কিনা। এটা আমাদের মন থেকে দূরে থাকছে যে বায়ো বাবলের মধ্যে ঢুকলে আমরা নিরাপদ থাকব। এই চিন্তা মাথায় রেখেই সুন্দরভাবে অনুশীলন করে যাচ্ছি।'

আগেও জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এবারের অভিজ্ঞতা ভিন্ন। নতুন পরিবেশে অনুশীলন করে মজাই পাচ্ছেন তিনি, 'আগেও আমি জাতীয় দলের ক্যাম্প করেছি কিন্তু এই ক্যাম্পটা পুরোটাই আলাদা। কারণ এমন সুযোগ সুবিধা ও নতুন পরিবেশে ক্যাম্প হয়নি আগে। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা খুব ভালো লাগছে। কয়দিন সবার সাথে অনুশীলন করে ভালো লেগেছে।'

Related Topics

টপ নিউজ

ইয়াসির আলী রাব্বি / ক্রিকেটার / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net