Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
রেসলিংয়ে ‘দ্য রক’ পরিবারের চতুর্থ প্রজন্ম

খেলা

টিবিএস ডেস্ক
13 February, 2020, 12:10 pm
Last modified: 13 February, 2020, 12:26 pm

Related News

  • রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
  • ৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তী রেসলার হাল্ক হোগান
  • বয়স পঞ্চাশের কোঠায় এসেও কিভাবে নিজেকে ফিট রাখেন ডোয়াইন জনসন?
  • সবটাই সাজানো? পেশাদার কুস্তিগীরের বয়ান

রেসলিংয়ে ‘দ্য রক’ পরিবারের চতুর্থ প্রজন্ম

‘দ্য রক’ রেসলিং ছেড়ে হলিউডে ব্যস্ত হলেও এবার তার মেয়ে সিমন জনসন আসছেন রিং কাঁপাতে। প্রপিতামহ, দাদা ও বাবা- এই তিন প্রজন্মের পর পেশাদার রেসলিংয়ে পরিবারের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিতে পেরে এই কিশোরী ভীষণ রোমাঞ্চিত।
টিবিএস ডেস্ক
13 February, 2020, 12:10 pm
Last modified: 13 February, 2020, 12:26 pm
বাবা ‘দ্য রক’-এর সঙ্গে সিমন। ছবি : সিএনএন

ডুয়াইন জনসন। হলিউডের অ্যাকশন অভিনেতা। তারও আগে বড় পরিচয়, তিনি ‘দ্য রক’খ্যাত সাবেক রেসলার। রেসলিংয়ের রিংয়ে যার ভয়ে থরথর কাঁপত প্রতিদ্বন্দ্বীরা। বড় পর্দায়ও একইভাবে কাঁপে খলনায়করা। ‘দ্য রক’ রেসলিং ছেড়ে হলিউডে ব্যস্ত হলেও এবার তার মেয়ে আসছেন রিং কাঁপাতে। পেশাদার রেসলার হিসেবে শিগগিরই দেখা যাবে ১৮ বছর বয়সী সিমন জনসনকে। 

সোমবার ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) নেটওয়ার্ক ঘোষণা দিয়েছে, বাবার মতোই সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে রেসলিংয়ের প্রশিক্ষণ শুরু করেছেন সিমন। আমেরিকার ফ্লোরিডার অরলান্ডোতে অবস্থিত ডব্লিউডব্লিউই পারফরম্যান্স সেন্টারে তিনি নিয়মিত ঝরাচ্ছেন ঘাম। রেসলিং তার রক্তে। প্রপিতামহ, দাদা ও বাবা- এই তিন প্রজন্মের পর পেশাদার রেসলিংয়ে পরিবারের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিতে পেরে এই কিশোরী ভীষণ রোমাঞ্চিত। খবর সিএনএনের।

ডব্লিউডব্লিউই নেটওয়ার্কের ঘোষণার পরপরই ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে সিমন লিখেছেন, ‘‘যে বাচ্চা মেয়েটি একসময় রেসলিংয়ের প্রেমে পড়ে বলেছিল, ‘একদিন এটাই আমার জীবন হবে’, এই ছবি তার জন্য। আমি খুবই উচ্ছ্বসিত, কৃতজ্ঞ এবং কাজে নেমে পড়ার জন্য প্রস্তুত। চলো, কাজটা করে দেখানো যাক!’’ 

সিমন জনসন

জবাবে, কোলের শিশু থেকে সিমনের কিশোরী হয়ে ওঠার নানা সময়ের ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার মা ড্যানি গার্সিয়া। সেখানে লিখেছেন, ‘পারিবারিক উত্তরাধিকারই যেহেতু তোমার প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, সেখানে নিজের একটা স্বতন্ত্র ক্যারিয়ার তোমাকে গড়ে দেখাতেই হবে।’

সিমনের দাদা ‘সোল ম্যান’খ্যাত রকি জনসন ছিলেন ডব্লিউডব্লিউইর অন্যতম প্রবর্তক। এটির ইতিহাসের প্রথম দুজন আফ্রিকান-আমেরিকান ওয়ার্ল্ড ট্যাগ চ্যাম্পিয়নের একজন তিনি। অবশ্য এই পরিবারে রেসলিংয়ের যাত্রা শুরু আরও আগে। ‘সোল ম্যান’-এর বাবা 'হাই চিফ’ পিটার মাইভার হাত ধরে। 

সিমনকে নিয়ে ডব্লিউডব্লিউইর অ্যাসিস্ট্যান্ট হেড কোচ সারা অ্যামাটো বেশ আশাবাদী। বলেছেন, ‘সে এক চমৎকার মেয়ে। ঠিক যেন স্পঞ্জের মতো। সে জানে রেসলিংয়ে সফল হতে চাইলে কতটা খাটতে এবং ত্যাগ স্বীকার করতে হবে।’

এখন অপেক্ষা, পরিবার ও ডব্লিউডব্লিউইর মুখ কতটা উজ্জ্বল করতে পারেন ‘দ্য রক'-এর কন্যা।

Related Topics

টপ নিউজ

রেসলিং / সিমন জনসন / ডুয়াইন জনসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
  • ৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তী রেসলার হাল্ক হোগান
  • বয়স পঞ্চাশের কোঠায় এসেও কিভাবে নিজেকে ফিট রাখেন ডোয়াইন জনসন?
  • সবটাই সাজানো? পেশাদার কুস্তিগীরের বয়ান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net