Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
বয়স পঞ্চাশের কোঠায় এসেও কিভাবে নিজেকে ফিট রাখেন ডোয়াইন জনসন?

বিনোদন

টিবিএস ডেস্ক
07 September, 2022, 03:15 pm
Last modified: 07 September, 2022, 03:20 pm

Related News

  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • নরম-গরম-ধরম

বয়স পঞ্চাশের কোঠায় এসেও কিভাবে নিজেকে ফিট রাখেন ডোয়াইন জনসন?

প্রতিদিন ৬০০০ ক্যালরি গ্রহণ করে থাকেন 'দ্য রক', দৈনিক খাবার খান ৬-৭ বেলা কিংবা তারও বেশি। গত ৫-১০ বছর যাবত এই রুটিনই মেনে চলছেন বলে জানিয়েছেন অভিনেতা।
টিবিএস ডেস্ক
07 September, 2022, 03:15 pm
Last modified: 07 September, 2022, 03:20 pm
ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে চলচ্চিত্র জগত, প্রতিটি জায়গায়ই নিজেকে সফল প্রমাণিত করেছেন মার্কিন অভিনেতা-রেসলার ডোয়াইন জনসন। রেসলিং এর মঞ্চ থেকে এসে বাজিমাত করেছেন 'জুমানজি', 'বেওয়াচ', 'ব্ল্যাক অ্যাডাম'র মতো চলচ্চিত্রগুলোতে। কিন্তু একসঙ্গে এতকিছুতে কাজ করার জন্য নিজেকে ভীষণ ফিট রাখতে হয়েছে এই তারকাকে, মেনে চলতে হয়েছে কঠোর রুটিন। কিন্তু সেই রুটিনটা কী?

একজন পেশাদার কুস্তিগীর হওয়ার সুবাদে ডোয়াইন জনসনকে আগে থেকেই রুটিনমাফিক খাওয়াদাওয়া-ব্যায়াম করতে হয়েছে। কিন্তু ডোয়াইন জনসন নিজেই নিজেকে ছাড়িয়ে যেতে চেয়েছেন। ২০০১ সালে মাসল অ্যান্ড ফিটনেস ম্যাগাজিন তাকে 'ম্যান অব দ্য সেঞ্চুরি' খেতাব দিয়েছিল। তার অভিনয়ের চরিত্রগুলোও ছিল দুর্দান্ত-দাপুটে চেহারার একজনের... যদিও সময়ের সাথে সাথে এই নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে।

তবে এই মুহূর্তে বয়স পঞ্চাশের কোঠায় এসেও সেই আগের মতোই আছেন ডোয়াইন জনসন। এখনো তিনি যেভাবে নিজের শরীরের যত্ন নেন তা হাতেগোনা কিছু লোকই পারে। আর এই স্বাস্থ্য রক্ষার জন্য অদ্ভুত কিছু নিয়ম মানতেও আপত্তি নেই 'জুমানজি' তারকার।

জানা গেছে, ডোয়াইন জনসন প্রতিদিন ৬০০০ ক্যালরি গ্রহণ করে থাকেন, দিনে খাবার খান ৬-৭ বেলা কিংবা তারও বেশি। গত ৫-১০ বছর যাবত এই রুটিনই মেনে চলছেন বলে জানিয়েছেন অভিনেতা।

এমনকি রেস্টুরেন্টেও নিজের খাবার নিয়ে যান ডোয়াইন জনসন। তবে অভিনেতার খাদ্যাভাস সম্পর্কে আরও জানিয়েছেন 'ফ্লাইটিং উইথ মাই ফ্যামিলি'র পরিচালক স্টেফান মার্চেন্ট। সিরিয়াস এক্সএম স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা সিনেমাটা নিয়ে আলোচনা সভায় বসেছিলাম এবং তখন তার (ডোয়াইন জনসন) অ্যালার্ম বেজে উঠলো। সাথেসাথেই সে উঠে গিয়ে ফ্রিজ থেকে টার্কি এবং ভাতের প্লেট নিয়ে বসলো।" অর্থাৎ, নিজের ডায়েটের ব্যাপারে এতটাই কড়াকড়ি মেনে চলেন 'দ্য রক'!

মার্চেন্ট আরও জানান, বন্ধুদের সাথে ডিনারে গেলেও ডোয়াইন নিজের খাবার সাথে করে নিয়ে যান এবং রেস্টুরেন্টে গরম করে নেন। কারণ যতকিছুই হোক, 'দ্য রক' তার খাবারের নিয়মে ব্যত্যয় ঘটাবেন না।

সূত্র: মার্কা 
 

Related Topics

টপ নিউজ

ডোয়াইন জনসন / রেসলিং / অভিনেতা / ফিটনেস / বয়স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net