Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
রুবেলের প্রশ্ন, ‘মানুষ তুই মানুষ হবি কবে?’

খেলা

টিবিএস রিপোর্ট
03 June, 2020, 09:35 pm
Last modified: 03 June, 2020, 09:51 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

রুবেলের প্রশ্ন, ‘মানুষ তুই মানুষ হবি কবে?’

এই নৃশংস ঘটনাটি নাড়া দিয়েছে রুবেল হোসেনকেও। জাতীয় দলের এই পেসার অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বড় একটি প্রশ্নও রেখেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
03 June, 2020, 09:35 pm
Last modified: 03 June, 2020, 09:51 pm

ভারতের কেরালায় গর্ভবতী হাতিকে বাজি ভরা আনরস খাইয়ে মেরে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকেই। সবারই এক দাবি, অপরাধীদের যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়।

এই নৃশংস ঘটনাটি নাড়া দিয়েছে রুবেল হোসেনকেও। জাতীয় দলের এই পেসারও অপরাধীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। 

শুধু তাই নয়, এই ঘটনায় বড় একটি প্রশ্নও রেখেছেন তিনি। মৃত হাতির বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে পোষ্ট করে রুবেল প্রশ্ন করেছেন, 'মানুষ তুই মানুষ হবি কবে?'

এই প্রশ্ন রাখার আগে নিজের অনেক হতাশার কথা জানিয়েছেন রুবেল। জাতীয় দলের এই ক্রিকেটার লিখেছেন, 'বেশি কিছু লেখার ক্ষমতা নেই। কী-ই বা বলবো!'

'১৫ বছরের অন্তঃসত্ত্বা হাতিটিকে কেরালার মানুষরা যেভাবে হত্যা করেছে, তাতে কিছু কি বলা সাজে? আনারসের মধ্যে বাজি পটকা ভরে নৃশংস হত্যা! আর অবলা হাতিটি নিজের বাচ্চাকে বাঁচাতে পুকুরে গেল, যেন পেটের বাচ্চাটার ক্ষতি না হয়। যতই হোক, মা তো। কিন্তু শেষ রক্ষা হয়নি।'

কেরালার মানুষদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন না তুললেও মনুষ্যত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রুবেল, 'কেরালার মানুষরা কতটা শিক্ষিত-অশিক্ষিত, সে প্রশ্ন থাক। প্রশ্নটা উঠুক মানুষের মনুষ্যত্ব নিয়ে। করোনার ভ্যাকসিন হয়তো তৈরি হবে কোনোদিন, জীবন যুদ্ধে মানুষ আরও একধাপ এগিয়ে যাবে। কিন্তু মানবিকতার দিক থেকে আমরা একদম তলানিতে পৌঁছে যাবো না তো?'

অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানিয়ে রুবেল সর্বশেষ লিখেছেন, 'এই ধরনের নিকৃষ্টতম বীভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এসব ইতরদের শাস্তির আওতায় আনুন, না হলে জনগণের সামনে ছেড়ে দেন। এরপরও মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে দাবি করে?'

'আমরা এই পৃথিবীর দাবিদার নই। যে অন্যায়, যে অবিচার ক্রমশ মানুষ করে যাচ্ছে, তার শাস্তি অবশ্যই পাবে। প্রকৃতি কারও ঋণ রাখে না। সৃষ্টিকর্তা সব সুদে-আসলে ফেরত দিয়ে দেয়। আজ যে পৃথিবীর এই অবস্থা, সেটার জন্যও মানুষই দায়ী। মানুষের বিনাশ অনিবার্য।'

Related Topics

রুবেল হোসেন / ক্রিকেটার / অন্তঃসত্ত্বা হাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net