Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আলো স্বল্পতায় ৩৩ ওভার আগেই দিনের খেলা শেষ

খেলা

04 December, 2021, 11:25 am
Last modified: 04 December, 2021, 04:17 pm

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

আলো স্বল্পতায় ৩৩ ওভার আগেই দিনের খেলা শেষ

আলো স্বল্পতার কারণে ৩৩ ওভার আগেই দিনের খেলা শেষ হয়ে গেল। ৩টা ৫ মিনিট থেকে খেলা বন্ধ থাকার পর ৪টা ১০ মিনিটে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।
04 December, 2021, 11:25 am
Last modified: 04 December, 2021, 04:17 pm

মিরপুর টেস্টের প্রথম দিনে বারবার খেলায় বিঘ্ন ঘটলো। দেড়টার দিকে বৃষ্টি শুরু হয়, খেলা বন্ধ থাকে ২৫ মিনিটের মতো। এরপর আলো স্বল্পতার কারণে ৩৩ ওভার আগেই দিনের খেলা শেষ হয়ে গেল। ৩টা ৫ মিনিট থেকে খেলা বন্ধ থাকার পর ৪টা ১০ মিনিটে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। ৫৭ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৬১ রান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন।  

আলো স্বল্পতায় খেলা বন্ধ

মিরপুরে টেস্টের প্রথম দিনে বারবার খেলায় বিঘ্ন ঘটছে। দেড়টার দিকে বৃষ্টি শুরু হয়, খেলা বন্ধ থাকে ২৫ মিনিটের মতো। এবার আলো স্বল্পতার কারণ খেলা বন্ধ হলো। চা পানের বিরতির পর দুই দল মাঠে ফিরলেও খেলা শুরু হয়নি। ৩টা ৫ মিনিট থেকে খেলা বন্ধ আছে। ৫৭ ওভার শেষে ২ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৬১ রান। বাবর ৬০ ও আজহার ৩৬ রানে অপরাজিত আছেন।    

বাবর-আজহারের ব্যাটে এগিয়ে যাচ্ছে পাকিস্তান

প্রথম সেশনে ২টি উইকেট হারালেও দলকে পথ হারাতে দেননি আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চা পানের বিরতিতে যাওয়ার আগে ৫৭ ওভার শেষে ২ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৬১ রান। বাবর ৬০ ও আজহার ৩৬ রানে অপরাজিত আছেন। 

মিরপুরে হঠাৎ বৃষ্টি

বৃষ্টিতে বন্ধ হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের খেলা। প্রথম দিন ৪৪ ওভারের খেলা শেষে বৃষ্টি শুরু হয়। আপাতত উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। ৪৪ ওভারে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১২৩ রান। অধিনায়ক বাবর আজম ৩৮ ও আজহার আলী ২০ রানে অপরাজিত আছেন। 

তাইজুলময় সেশনে দুটি রিভিউ হারানোর হতাশা

মিরপুর টেস্টের প্রথম সেশনটা ভালোই গেল বাংলাদেশের। ৩১ ওভারের সেশনে ৭৮ রান তুলেছে পাকিস্তান। তবে দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ, দুটি শিকারই তাইজুল ইসলামের। বাঁহাতি এই স্পিনার প্রথম সেশন রাঙালেও দলের আছে রিভিউ হারানোর হতাশা। একটি এলবিডব্লিউ ও একটি কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু দুটি রিভিউ-ই হারায় ঘরের মাঠের দলটি। 

আবিদ আলীর স্টাম্পও ভাঙলেন তাইজুল

পাকিস্তানকে ভালোই ভোগাচ্ছেন তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। দারুণ এক আর্ম ডেলিভারিতে আবদুল্লাহ শফিকের স্টাম্প উপড়ে নেওয়া তাইজুল আবিদ আলীর স্টাম্পও ভাঙলেন। যদিও আবিদ নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। ইনসাইড এজে বোল্ড হন ৩৯ রান করা আবিদ। 

২৮ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৭০ রান। উইকেটে আছেন অধিনায়ক বাবর আজম ও আজহার আলী 

রিভিউ হারানোর পর তাইজুলের আঘাত

পাকিস্তানের উদ্বোধনী জুটি যেন কঠিন দেয়াল হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। বারবার আঘাত করেও মেলে না সাফল্য। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৫১ রানের জুটি গড়েন তাদের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। মিরপুর টেস্টেও দারুণ ব্যাটিং করেছেন এ দুজন।

এই জুটি ভাঙতে উল্টো রিভিউ হারায় বাংলাদেশ। ১৬তম ওভারের পঞ্চম বলে আবদুল্লাহ শফিকের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা সাকিব আল হাসানের ডেলিভারিতে আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু এতেও লাভ হয়নি। 

যদিও এই হতাশা ভুলিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। দারুণ এক আর্ম ডেলিভারিতে আবদুল্লাহ শফিককে ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এদিন পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছে ৫৯ রানে। ফেরার আগে ২৫ রান করেন শফিক। ১৯ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৫৯ রান। আবিদ আলীর সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন আজহার আলী।  

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net