Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ম্যাক্সওয়েল-ডি ভিলিয়ার্সে কোণঠাসা সাকিবরা

খেলা

টিবিএস রিপোর্ট
18 April, 2021, 06:15 pm
Last modified: 18 April, 2021, 06:17 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

ম্যাক্সওয়েল-ডি ভিলিয়ার্সে কোণঠাসা সাকিবরা

ম্যাক্সওয়েল ও ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ের ম্যাচে কঠিন সময় গেছে সাকিব আল হাসানেরও। এদিন বাংলাদেশ অলরাউন্ডারকে দিয়ে ৪ ওভার করাননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগান।
টিবিএস রিপোর্ট
18 April, 2021, 06:15 pm
Last modified: 18 April, 2021, 06:17 pm

বাজে শুরুর পর গুছিয়ে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর যতো সময় গড়িয়েছে, ব্যাটকে খোলা তরবারিতে পরিণত করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। পরে যোগ দিয়ে শেষ পর্যন্ত তাণ্ডব চালান এবি ডি ভিলিয়ার্স। এই দুই ব্যাটসম্যানের ঝড়ে রীতিমতো কোণঠাসা থাকতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের সব বোলারকে।

চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে ৪ উইকেটে ২০৪ রানের বিশাল সংগ্রহ গড়েছে বিরাট কোহলির দল। ম্যাক্সওয়েল ও ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ের ম্যাচে কঠিন সময় গেছে সাকিব আল হাসানেরও। 

এদিন সাকিবকে দিয়ে ৪ ওভার করাননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। প্রথম ওভারটা অবশ্য ভালোই করেন বাংলাদেশ অলরাউন্ডার, খরচা করেন ৭ রান। কিন্তু দ্বিতীয় ওভারে তার ওপর দিয়ে ঝড় বইয়ে দেন ম্যাক্সওয়েল। এই ওভারে সাকিবের খরচা ১৭ রান। দুই ওভারে ২৪ রান খরচা করে কোনো উইকেট পাননি তিনি। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বেঙ্গালুরুর শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলীয় ৯ রানের মধ্যেই ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি ও রজত পতিদার। এখান থেকে দলের হাল ধরেন ম্যাক্সওয়েল। দেবদূত পাডিকালকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। 

দেবদূত দেখেশুনে খেললেও ক্রমেই রান তোলার গতি বাড়াতে থাকেন ম্যাক্সওয়েল। দেবদূত ২৫ রান করে থামলে উইকেটে যোগ দেন ডি ভিলিয়ার্স। ম্যাক্সওয়েল-ভিলিয়ার্স জুটি থেকে ৫৩ রান পায় বেঙ্গালুরু। ৪৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। 

ডি ভিলিয়ার্স ছিলেন আরও খুনে। শেষ বল পর্যন্ত ঝড়ের রেশ রাখা দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান মাত্র ৩৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৭৬ রানের হার না মানা ইনিংস খেলেন। শেষের দিকে কাইল জেমিসন ৪ বলে অপরাজিত ১১ রান করেন। কলকাতার বরুন চক্রবর্তী ২টি এবং প্যাট কামিন্স ও প্রদীস কৃষ্ণ একটি করে উইকেট পান।  

Related Topics

টপ নিউজ

আইপিএল / কলকাতা নাইট রাইডার্স / সাকিব আল হাসান / এবি ডি ভিলিয়ার্স / গ্লেন ম্যাক্সওয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net