Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মেসির সঙ্গে খেলার জন্য বার্সায় যেতে চেয়েছিলাম: ডি মারিয়া

খেলা

টিবিএস ডেস্ক
04 December, 2021, 05:20 pm
Last modified: 04 December, 2021, 05:40 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

মেসির সঙ্গে খেলার জন্য বার্সায় যেতে চেয়েছিলাম: ডি মারিয়া

পিএসজিতে নিজের প্রথম চুক্তি যখন শেষ হয়ে আসছিল, তখন বার্সেলোনায় পাড়ি দেওয়ার কথা চিন্তা করছিলেন ডি মারিয়া। যদিও পরবর্তীতে ঠিকই চুক্তি নবায়ন করেছেন তিনি।
টিবিএস ডেস্ক
04 December, 2021, 05:20 pm
Last modified: 04 December, 2021, 05:40 pm

রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি তিনি। ক্লাব 'লা ডেসিমা' জেতার দিনে ম্যাচসেরা হয়েছিলেন এই আর্জেন্টাইন। কিন্তু এই আনহেল ডি মারিয়াই এখন জানাচ্ছেন, প্রিয় বন্ধুর সঙ্গে খেলতে চিরশত্রুদের দলে নাম লিখাতেও সম্মত ছিলেন তিনি। 

পিএসজিতে নিজের প্রথম চুক্তি যখন শেষ হয়ে আসছিল, তখন বার্সেলোনায় পাড়ি দেওয়ার কথা চিন্তা করছিলেন ডি মারিয়া। যদিও পরবর্তীতে ঠিকই চুক্তি নবায়ন করেছেন তিনি। 

সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন বলেন, "আমি বার্সেলোনায় যোগ দেওয়ার খুব কাছাকাছি চলে এসেছিলাম। শুধু মেসির সঙ্গে খেলার জন্যই বার্সায় যেতে চেয়েছিলাম আমি।

"তাই সে ক্লাব ছাড়ায় আমি বেশ খুশি হয়েছিলাম। আমার জন্য এরচেয়ে ভালো কিছু হতে পারত না। তার সাথে খেলা আমার জন্য একটি স্বপ্ন, যার তুলনা হয় না।"

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এবার রেকর্ড সপ্তম ব্যালন ডি'অর তালুবন্দি করেছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের সতীর্থের এই সাফল্যে উচ্ছ্বসিত ডি মারিয়া বলেন, "ছেলেটা অদ্ভুত, ছেলেটা পাগল। সাত সাতটি ব্যালন ডি'অর! ক্যারিয়ারের অর্ধেক সময়ই তার দখলে ছিল ব্যালন ডি'অর।" 

এবার পুরস্কার গ্রহণ করার সময় বক্তৃতায় মেসি তার ব্যালন ডি'অর প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভান্ডফস্কির নামও উল্লেখ করেন। তিনি বলেন, গত বছরের অসাধারণ পারফরম্যান্সের জন্য ২০২০ সালে বাতিল হওয়া ব্যালন ডি'অরটির দাবিদার এই পোলিশ। 

"মেসির কথা শুনেই বোঝা যাচ্ছে, সে নিজে চাইছে এবং ব্যালন ডি'অর কর্তৃপক্ষসহ সবার সামনে দাঁড়িয়ে দাবি করছে, যেন লেভাকে বঞ্চিত করা না হয়," বলেন ডি মারিয়া।

"সে এটা এমনভাবে বলেছে, যেন এটা কিছুই না। যেন কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিল সে।"

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আনহেল ডি মারিয়া / পিএসজি / ব্যালন ডি'অর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net