Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
মেসির বিদায়ে ১৩৬৬ কোটি টাকা লোকসানের মুখে বার্সা 

খেলা

টিবিএস ডেস্ক 
09 August, 2021, 10:10 pm
Last modified: 09 August, 2021, 10:30 pm

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • মুনাফা থেকে রেকর্ড লোকসানে ইসলামী ব্যাংক; ছয় মাসে ক্ষতি ১,৩১৬ কোটি টাকা
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

মেসির বিদায়ে ১৩৬৬ কোটি টাকা লোকসানের মুখে বার্সা 

পরামর্শক সংস্থা ব্র্যান্ড ফিনান্সের দেয়া তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পর বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ক্লাবটির নাম বার্সেলোনা, যার মূল্যমান প্রায় ১২ হাজার ৬৩০ কোটি টাকা। তবে মেসির বিদায়ের পর বার্সার এই মূল্যমান ১১ শতাংশ কমে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।  
টিবিএস ডেস্ক 
09 August, 2021, 10:10 pm
Last modified: 09 August, 2021, 10:30 pm
বার্সার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিলেন লিওনেল মেসি। ছবি: বিজনেস ডেইলি

বিশ্লেষকরা বলছেন, আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বিদায়ের পর বার্সেলোনার ব্র্যান্ডভ্যালু প্রায় ১৩.৭ কোটি ইউরোর (১৩৬৬ কোটি টাকা) দরপতন দেখতে যাচ্ছে। 

পরামর্শক সংস্থা ব্র্যান্ড ফিনান্সের দেয়া তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পর বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ক্লাবটির নাম বার্সেলোনা, যার মূল্যমান প্রায় ১২ হাজার ৬৩০ কোটি টাকা। তবে মেসির বিদায়ের পর বার্সার এই মূল্যমান ১১ শতাংশ কমে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।  

ছয়বারের ব্যালন ডি'অর জয়ীর বিদায়ের পর কাতালান ক্লাবটির ভবিষ্যতে স্পন্সরশিপ, জার্সিসহ অন্যান্য পণ্যের বিক্রি এবং মাঠের দর্শকদের কাছ থেকে আসা আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। 

এছাড়া, মেসির বিদায়ের পর বিশ্বব্যাপী বার্সার ভক্তকুলের সংখ্যাও কমবে, যার ফলে বার্সার ব্র্যান্ডমূল্য আগের তুলনায় বেশ দুর্বল হয়ে পড়বে।

ব্র্যান্ড ফিনান্সের ক্রীড়া পরিসেবার প্রধান হুগো হেন্সলি বলেন, 'মেসি আসলে বার্সেলোনা ব্র্যান্ডের সমার্থক শব্দ। ১৫ বছর ধরে সে এই ক্লাবের মূল তারকা। নিঃসন্দেহে শুধু তার উপস্থিতিই বার্সাকে বাড়তি ভক্ত, ভালো ফুটবলার, ম্যানেজার, বাণিজ্যিক চুক্তি ও শিরোপা এনে দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই তার অনুপস্থিতিতে এগুলো হারিয়ে বসতে পারে ক্লাব। যার ফলে ক্লাবের মূল্যমানও কমে যেতে পারে ভয়ানকভাবে।'

ব্র্যান্ড ফিনান্সের তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সে অভিষিক্ত হওয়া মেসি অর্থনৈতিকভাবে যেসব খাতে বার্সেলোনাকে সাহায্য করতেন ও তার বিদায়ে ক্লাবটি সেসব খাতে লোকসান দেখতে যাচ্ছে- 
 
বাণিজ্যিক উপার্জন: 

সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে মেসির অনুসারী ২৪ কোটির চেয়েও বেশি, যেখানে বার্সার অনুসারী তার অর্ধেকেরও কম, বা ৯.৯ কোটি। 

বৈশ্বিক গ্রহণযোগ্যতার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তুগুলোর মধ্যে একটি মেসি। তার উপস্থিতির জন্য তাই স্বাভাবিকভাবেই সব ধরনের স্পন্সরশিপ চুক্তিতে লাভবান হয়ে এসেছে বার্সা। 

মেসির বিদায়ের পর বাণিজ্যিক উপার্জনে প্রায় ৭৬৮ কোটি টাকার লোকসান দেখতে যাচ্ছে ক্লাবটি। 

মাঠের খেলা ও টিকিট থেকে আয়: 

২০০৮-০৯ মৌসুম থেকে প্রতিটি মৌসুমেই ত্রিশোর্ধ গোল করে গেছেন মেসি। এই সময়ে দলের প্রতিটি শিরোপা জয়েই মূল ভূমিকা পালন করেছেন এই আর্জেন্টাইন। 

তার অনুপস্থিতি যে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে, সেটাও বলার অপেক্ষা রাখে না । মাঠে তার অনুপস্থিতি বার্সাকে প্রায় ১৬৯ কোটি টাকার মতো লোকসান দেখাতে পারে। 

জার্সি ও পণ্য বিক্রি: 

শুধু মেসির জার্সি বিক্রি থেকেই বছরে প্রায় দুই হাজার কোটি টাকার মতো উঠত। সেখান থেকে সিংহভাগ লভ্যাংশ জার্সি প্রস্তুতকারী সংস্থা- নাইকি পেলেও, লভ্যাংশ থেকে বার্সা পেতো ১০-১৫ শতাংশ বা প্রায় ৩০০ কোটি টাকা। মেসির ১০ নাম্বার জার্সির অনুপস্থিতিতে বার্সাকে প্রায় ৪২৮ কোটি টাকার লোকসান দেখতে হতে পারে। 

  • সূত্র: ডেইলি বিজনেস 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সেলোনা / ব্র্যান্ড / লোকসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • মুনাফা থেকে রেকর্ড লোকসানে ইসলামী ব্যাংক; ছয় মাসে ক্ষতি ১,৩১৬ কোটি টাকা
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net